ফেনী
বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:০০
, ১৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনীতে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার পাচ্ছেন পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনের পরিবার ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ,ক্লিনিক সিলগালা ফেনীর সেই যুবকের মিথ্যা মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী ফেনীতে ‘ডিবি’ সেজে অপহরণের চেষ্টা, আটক ৬ ইয়ুথ এইড সোসাইটির নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি ফারুক,সম্পাদক আরমান ফেনীতে ২ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ ফেনী জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক এমএ খালেক দাগনভূঞায় দুই ইটভাটার জরিমানা। ফেনী কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ফেনীতে ‘জুলাইয়ে মায়েরা’ অনুষ্ঠানে শহীদ জননীদের আহাজারী

ফেনীতে জুলাইয়ের মায়েরা অনুষ্ঠানে শহীদ জননীদের স্মৃতিচারণ কালে কান্নায় ভেঙে পড়েন মায়েরা। এসময় তাদের কান্না দেখে সভাস্থলে এক বেদনা বিধুর অবস্থার সৃষ্টি হয়। এসময় অতিথি,শহীদ পরিবার ও সুধিজনদের চোখ বেয়ে পানি পড়তে দেখা গেছে।

শনিবার দুপুরের দিকে ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা প্রশাসক সাইফুল ইসলামের সভাপতিত্বে শহীদ স্মৃতিচারণ করেন ইশতিয়াক আহমেদ শ্রাবনের মা ফাতেমা আক্তার, সরোয়ার জাহান মাসুদের মা বিবি কুলসুম, ওয়াকিল আহমেদ সিহাবের মা মাহফুজা আক্তার, ছাইদুল ইসলামের মা রাহেনা বেগম ও জাকির হোসেন সাকিবের মা কোহিনুর আক্তার।

এসময় সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করীম, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাসরীন আক্তার ও এনসিপি,বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য রাখেন।

শেষে মহিপালে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় নিহতদের স্মরণে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!