ফেনী
বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:১৭
, ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনীতে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার পাচ্ছেন পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনের পরিবার ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ,ক্লিনিক সিলগালা ফেনীর সেই যুবকের মিথ্যা মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী ফেনীতে ‘ডিবি’ সেজে অপহরণের চেষ্টা, আটক ৬ ইয়ুথ এইড সোসাইটির নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি ফারুক,সম্পাদক আরমান ফেনীতে ২ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ ফেনী জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক এমএ খালেক দাগনভূঞায় দুই ইটভাটার জরিমানা। ফেনী কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

বিচারহীনতার কারণেই সাংবাদিক হত্যা-নির্যাতন বন্ধ হচ্ছে না-এম আবদুল্লাহ

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ও বিএফইউজের সাবেক সভাপতি এম আবদুল্লাহ সাংবাদিক তুহিন হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্বল্পতম সময়ে শেষ করার দাবি জানিয়ে বলেছেন, বিচারহীনতার কারণেই সাংবাদিক হত্যা-নির্যাতন বন্ধ হচ্ছে না।

সোমবার রাতে সাপ্তাহিক ফেনী সংবাদ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।

এম আবদুল্লাহ বলেন, সাংবাদিকেরা ঐক্যবদ্ধ থাকলে দুর্বৃত্ত চক্রের কালো হাত গুড়িয়ে দেওয়া সম্ভব। তিনি বিগত ফ্যাসিবাদী শাসনে ৬১ জন সাংবাদিক হত্যা এবং সাড়ে তিন হাজার সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছে বলে উল্লেখ করে বলেন, হাসিনা সরকার সাংবাদিক হত্যা- নির্যাতনকে এক ধরনের বৈধতা দিয়েছিল। ভিন্নমতের সংবাদমাধ্যম বন্ধ ও সম্পাদক- সাংবাদিক নিপীড়ন নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছিল। এখন আর সাংবাদিক নিপীড়নে রাষ্ট্রীয় আস্কারা নেই। হত্যা- নির্যাতনের ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পত্রিকার প্রধান সম্পাদক অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাইফুল ইসলাম ও পুলিশ সুপার মো. হাবিবুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন- জামায়াতের জেলা আমির মুফতি আব্দুল হান্নান, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু তাহের ও একেএম আব্দুর রহিম, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, জামায়াতের জেলা সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, এনসিপি নেতা শাহ ওয়ালিউল্লাহ মানিক ও পত্রিকার সম্পাদক মাসুম বিল্লাহ।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!