ফেনী
রবিবার, ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৪১
, ১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল

ফেনী সোসাইটি উত্তরার উদ্যোগে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।

শনিবার বিকালে উত্তরা হোয়াইট হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মার্কেন্টাইল ব্যাংক লিঃ এর সাবেক চেয়ারম্যান ও রেজা গ্রুপের চেয়ারম্যান ড. একেএম সাহিদ রেজা শিমুল।

ফেনী সোসাইটি উত্তরা ঢাকার সভাপতি মমিনুল হক ভুঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর লিটনের পরিচালনায় ও শিক্ষা বৃত্তি প্রদান ও ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মোঃ এমরানুল হকের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন ফেনী সোসাইটি উত্তরার উপদেষ্টা বেলাল মিল্লাত, সিরাজউদৌল্লা বাহার, শাহজাদা মাহমুদুন্নবী, বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা মাহফুজুর রহমান, বাংলাদেশ বিমানের জিএম মহিউদ্দিন, শিক্ষা বৃত্তি প্রদান ও ইফতার মাহফিলের আহবায়ক শাহ আলম মিয়াজী ও সোসাইটির সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল আজিম টিপুসহ ফেনী জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে এসএসসি-২৫ ও এইচএসসি-২৫ সালে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে নগদ অর্থ ও সার্টিফিকেট প্রদান করা হয়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!