ফেনী
বৃহস্পতিবার, ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৪৪
, ২৯শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর

ফুলগাজীতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় দুই শিক্ষক বহিস্কার

 

ফুলগাজী প্রতিনিধি-ফেনীর ফুলগাজীতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার হলে শিক্ষার্থীদের উত্তরপত্র বলে দেয়ার অপরাধে দুজন শিক্ষককে বহিস্কারসহ সকল কার্যক্রম থেকে অব্যহতি দিয়েছে ফুলগাজী উপজেলা নির্বাহী অফিসার কিসিঞ্জার চাকমা।

জানা যায়, রবিবার প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার প্রথম দিন ফুলগাজী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ গ্রহন করে। এ সময় ফুলগাজী উপজেলা নির্বাহী অফিসার কিসিঞ্জার চাকমা পরীক্ষার হল পরিদর্শনে যান। তিনি পরীক্ষার হলে প্রবেশ করে দেখেন হল পরিদর্শক ও দক্ষিন বরইয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোবিন্দ কুমার পাল ও ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সঙ্গীতা রাণি নাথ পরীক্ষার হলের পরীক্ষার্থীদের প্রশ্নের উত্তর বলে দিচ্ছে। এ সময় তিনি পরীক্ষার্থীদের উত্তর বলে দেয়ার অপরাধে দুজন শিক্ষককে বহিস্কারসহ সকল কার্যক্রম থেকে অব্যহতি দেন।

ফুলগাজী উপজেলা নির্বাহী অফিসার কিসিঞ্জার চাকমা জানান, ফুলগাজী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার হল পরিদর্শনে গেলে পরীক্ষার হল পরিদর্শক দুজন শিক্ষক পরীক্ষার্থীদের উত্তর বলে দিচ্ছে। এ অপরাধে দুজন শিক্ষককে বহিস্কারসহ সকল কার্যক্রম থেকে অব্যহতি দেয়া হয়েছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!