ফেনী
শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৩৮
, ২রা সফর, ১৪৪৮ হিজরি
শিরোনাম:
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ফেনীতে সড়ক অবরোধ ফুলগাজীতে চেক জালিয়াতির ঘটনায় তিন সরকারি কর্মচারী সাময়িক বরখাস্ত ফেনীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১ কোটি ৯ লাখ টাকার চেক হস্তান্তর ছাগলনাইয়ায় সাংবাদিক নিজামের উপর হামলা মামলায় গ্রেপ্তার ১ ফুলগাজীতে জালিয়াতি করে ৫১ লাখ টাকা আত্নসাত মামলায় ৩ সরকারি কর্মচারী গ্রেফতার দাগনভুইয়ায় জায়মা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট করায় যুবক আটক ফুলগাজীতে ঋণের টাকা পরিশোধ করার জন্য গৃহবধূকে খুন,যুবক আটক মানসিক চাপ কি হৃদরোগের কারণ হতে পারে? ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মাহমুদ দুলালের ইন্তেকাল আইসিটি আইনের ৫৭ ধারার মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী

ফেসুবক নিউজ ফিডে কমছে পণ্য ও সংবাদমাধ্যমের পোস্ট

 
কথা ডেস্ক-আগামী সপ্তাহ থেকেই ফেসবুক নিউজ ফিডে আসছে পরিবর্তন। টেক জায়ন্টা প্রতিষ্ঠানটির দাবি এ পরিবর্তনের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে পারস্পরিক মিথষ্ক্রিয়া ও সম্পর্ক বাড়বে। পাশাপাশি ব্যবহারকারীদের ফিডে কমে যাবে বিভিন্ন বাণিজ্যিক বিজ্ঞাপন, পণ্য ও সংবাদমাধ্যমের পোস্ট।

ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ এ বিষয়ে নিজের ফেসবুক পেজে লিখেছেন, আমরা যখন এটা চালু করব আপনারা নিউজ ফিডে বাণিজ্যিক বিজ্ঞাপন, পণ্য ও সংবাদমাধ্যমের পোস্ট অনেক কম দেখতে পাবেন। এছাড়া যেসব পাবলিক কনটেন্ট আপনারা পাবেন তাও হবে একই মানের। তা যেন মানুষের মধ্যে অর্থবহ মিথষ্ক্রিয়া সৃষ্টিতে অনুপ্রেরণা জোগায়।

ফেসবুকের নিউজ ফিড ব্যবস্থাপক জন হেজেমানের মতে, নিউজ ফিডে পরিবর্তনের ফলে পরিবারের সদস্য, বন্ধু এবং সমমনা পোস্ট বেশি দেখা যাবে। এর ফলে সামাজিক মিথষ্ক্রিয়া ও সম্পর্ক বাড়বে।

২০১৬ সালে মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের পর ভুয়া খবর প্রচারের জন্য ফেসবুক, গুগল ও টুইটারের বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে। ফেসবুক এই সমস্যা মোকাবিলায় বেশ কিছু পরিবর্তন এনেছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!