ফেনী
শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:৫০
, ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ফেনীতে প্রথম দিনে ৮৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত

 

শহর প্রতিনিধি-ফেনীতে বৃহস্পতিবার সকাল ১০টা  থেকে  দুপুর ১টা পর্যন্ত ২০১৮ সালের এসএসসি ও সমমানে প্রথম দিনের  পরীক্ষা শেষ হয়।জেলার  ২শ ৪২টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে  ৩১টি কেন্দ্রে অনুষ্ঠিত পরিক্ষায়  ১৮ হাজার ৯শত ৩৬জন পরীক্ষার্থী অংশ নেয়ার কথা ছিল।কিন্তু  প্রথম দিনের অনুষ্ঠিত পরীক্ষায় উপস্থিত ছিল ১৮ হাজার ৮ শত ৫২ জন পরীক্ষার্থী , অনুপস্থিত ছিল ৮৪জন।
সুত্র জানায়,প্রথম দিনের পরীক্ষায় এসএসসিতে ১৩ হাজার ৬ শ ৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ১৩ হাজার ৬শ জন, অনুপস্থিত ছিল ৫৬জন। দাখিলে ৪ হাজার ৬শ ১৬জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৪হাজার ৫শ ৯৭জন, অনুপস্থিত ছিল ১৯জন। ভোকেশনালে (এসএসসি) ৬শ ৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৬শ ২৮ জন, অনুপস্থিত ছিল ৯জন। ভোকেশনালে (দাখিল) ২৭ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই উপস্থিত ছিল।

এসএসসিতে বাংলা ১ম পত্র ও দাখিলে কোরআন মাজীদ বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!