ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৪১
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ঢাবি হলে আন্দোলনকারী ছাত্রীর পায়ে রগ কেটে দিল ছাত্রলীগ

ঢাকা অফিস: কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত ছাত্রীদের মারধর ও এক ছাত্রীর পায়ের রগ কেটে দিয়েছে কবি সুফিয়া কামাল হল ছাত্রলীগ কর্মীরা। মঙ্গলবার রাত সাড়ে এগারটার দিকে এই ঘটনা ঘটে।
হলে হামলা ও সাধারণ ছাত্রীদের মারধরের সময়  ফাহমিদা লুবনা নামে একজন ছাত্রী ফোন করে তাদের ওপর ছাত্রলীগ কর্মীদের বর্বর হামলার ভিডিও চিত্র পাঠায়। ওই সময় তিনি কান্না জড়িত কণ্ঠে বলেন, “এখানে নেটওয়ার্ক খুব সমস্যা ভাইয়া। ওরা কেন এমন করছে? ওরা কাপুরুষ।”
এরপর তার সঙ্গে মোবাইলে আর যোগাযোগ স্থাপন করা যায়নি। অপর এক ভিডিওতে সাদিয়া ফারজানা ডিনা ছাত্রলীগ কর্মীদের হামলার বিবরণ তুলে ধরেন।
ঢাবি প্রতিনিধি  জানান, সুফিয়া কামাল হলের ছাত্রলীগ সভাপতি ইফফাত জাহান এশা মোরশেদা বেগম নামের উদ্ভিদবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের এক ছাত্রীর পায়ের রগ কেটে দিয়েছেন। তাকে জরুরী চিকিৎসা দেয়া হচ্ছে। ছাত্রীদের পাঠানো ভিডিও চিত্রে দেখা গেছে, হলের সিঁড়ি ও রুমের মেঝেতে রক্তের ফোঁটা জমে আছে।
এ ঘটনায় হলের ছাত্রীরা ক্ষিপ্ত হলে ওই ছাত্রলীগ নেত্রীর রুমের দরজা বন্ধ করে আটক থাকলে তাকে বের করে আনার চেষ্টা করা হয়। ঘটনার সময় হলের আবাসিক শিক্ষক উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করলেও এখনো উত্তেজনা বিরাজ করছে।
সর্বশেষ পরিস্থিতিতে জানা যায়, ঘটনার প্রতিবাদে ছাত্রীরা হলের গেট ভেঙ্গে বের হবার চেষ্টা করছে। হলের ভেতর জড়ো হয়ে ছাত্রীরা স্লোগান দিচ্ছে। এসময় অন্য হলের ছাত্র-ছাত্রীরাও সুফিয়া কামাল হলের গেটের সামনে এসে স্লোগান দিচ্ছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!