ফেনী
বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:১৩
, ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনীতে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার পাচ্ছেন পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনের পরিবার ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ,ক্লিনিক সিলগালা ফেনীর সেই যুবকের মিথ্যা মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী ফেনীতে ‘ডিবি’ সেজে অপহরণের চেষ্টা, আটক ৬ ইয়ুথ এইড সোসাইটির নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি ফারুক,সম্পাদক আরমান ফেনীতে ২ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ ফেনী জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক এমএ খালেক দাগনভূঞায় দুই ইটভাটার জরিমানা। ফেনী কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ফেসবুক থেকে হবে মোবাইল রিচার্জ

 
কথা ডেস্কঃ কাজের প্রয়োজনে অনেক সময় হয়তো আপনি বাইরে সময় দেন। অনেক ক্ষেত্রে দেখা যায় মোবাইলে টাকা থাকে না। ফলে প্রয়োজনের সময় আপনি কথা বলতে পারেন না। আবার হাতের কাছে কোনো রিচার্জের দোকানও হয়তো খুজে পাচ্ছেন না। তখন কি করবেন।তবে এর বিকল্পও কিন্তু আছে। আপনি জেনে খুশি হবেন যে ফেসবুক থেকে মোবাইল রিচার্জ করা যায়। শুনে হয়তো অবাক হচ্ছেন। তবে ঘটনা কিন্তু সত্যি।

ফেসবুকের মাধ্যমে যেভাবে করবেন মোবাইল রিচার্জ?

ফেসবুক অ্যাপটি প্রথমে খুলতে হবে। তারপর ফেসবুক হোমপেজের উপরে একেবারে ডানদিকে নোটিফিকেশন আইকনের পাশের আইকনটিতে ক্লিক করতে হবে। তার মধ্যেই ‘মোবাইল রিচার্জ’ বলে একটি অপশন থাকবে। ফেসবুক অ্যাপটি আপডেট করলেই এই রিচার্জ অপশনটি পাওয়া যাবে।

সম্প্রতি বেশকিছু ফিচার এনে চমক দিয়েছিলো ফেসবুক কর্তৃপক্ষ। কয়েকদিন আগেই ‘ফেসবুক মার্কেটপ্লেস’ বলে ফিচার আনে জনপ্রিয় এই সোশ্যাল অ্যাপ। এবার গ্রাহকদের সুবিধার্থে আরও একটি নতুন ফিচার এনে চমক দিল ফেসবুক।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!