ফেনী
শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৩৮
, ৪ঠা জিলহজ, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনীতে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার পাচ্ছেন পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনের পরিবার ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ,ক্লিনিক সিলগালা ফেনীর সেই যুবকের মিথ্যা মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী ফেনীতে ‘ডিবি’ সেজে অপহরণের চেষ্টা, আটক ৬ ইয়ুথ এইড সোসাইটির নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি ফারুক,সম্পাদক আরমান ফেনীতে ২ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ ফেনী জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক এমএ খালেক দাগনভূঞায় দুই ইটভাটার জরিমানা। ফেনী কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৭৭.৭৭ শতাংশ

ঢাকা অফিস: এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় ৭৭.৭৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।এরই মধ্যে পরীক্ষার ফল প্রধানমন্ত্রীর শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে। দুপুর ২টা থেকে শিক্ষার্থীরা ফল জানতে পারবেন।রোববার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তার কাছে আনুষ্ঠানিকভাবে ফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।সেখানে বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা যোগ দিয়েছেন।

দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী।এর পর ২টায় মোবাইল ফোনের এসএমএস, ইন্টারনেট ও নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল জানা যাবে।

তবে বোর্ড থেকে ফলের কোনো হার্ডকপি সরবরাহ করা হবে না। পত্রিকা অফিসেও ফল পাওয়া যাবে না।

বিশেষ প্রয়োজনে জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দফতর থেকে ফলের হার্ডকপি সংগ্রহ করা যাবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক অধ্যাপক জিয়াউল হক।

১ ফেব্রুয়ারি এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা শুরু হয়। এবার এ পরীক্ষায় ২০ লাখের বেশি শিক্ষার্থী অংশ নেয়। ব্যবহারিকসহ পরীক্ষা শেষ হয় ৪ মার্চ।

ফল জানার উপায় : অনলাইনে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে ফল ডাউনলোড করা যাবে।

এ ছাড়া http://www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়েও ফল জানা যাবে।

মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে পাওয়া যাবে। এ জন্য ssc লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

মাদ্রাসা বোর্ডের ক্ষেত্রে Dakhil লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সাল লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

এ ছাড়া কারিগরি বোর্ডের এসএসসি ভোকেশনাল পরীক্ষার ফল জানতে ssc লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সাল লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!