ফেনী
শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৫১
, ৪ঠা জিলহজ, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনীতে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার পাচ্ছেন পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনের পরিবার ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ,ক্লিনিক সিলগালা ফেনীর সেই যুবকের মিথ্যা মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী ফেনীতে ‘ডিবি’ সেজে অপহরণের চেষ্টা, আটক ৬ ইয়ুথ এইড সোসাইটির নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি ফারুক,সম্পাদক আরমান ফেনীতে ২ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ ফেনী জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক এমএ খালেক দাগনভূঞায় দুই ইটভাটার জরিমানা। ফেনী কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

এইচএসসিতে ফেনী ন্যাশনাল কলেজের চমক

শহর প্রতিনিধি: প্রকাশিত ফলাফলে জেলায় বেসরকারী কলেজ সমূহের মধ্যে ফেনী ন্যাশনাল কলেজ শিক্ষার্থী সংখ্যা ও পাসের হারের দিক থেকে জেলার শীর্ষস্থানে অবস্থান করেছে।

সূত্র জানায়, স্টার লাইন গ্রুপ পরিচালিত ফেনী ন্যাশনাল কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় ৪১ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৩৫ জন পাস করে। পাসের হার ৮৫.৩৭%। ব্যবসায় শিক্ষা থেকে ২৮ জন শিক্ষার্থী অংশ নিয়ে ২৩ জন পাস করে। আর মানবিক বিভাগ থেকে ১৩ জন শিক্ষার্থী অংশ নিয়ে ১২ জন পাশ করে।
এছাড়াও ফেনীতে কয়েকটি বেসরকারী কলেজে প্রকাশিত ফলাফলের পর নিজেদেরকে সেরা দাবী করলেও পরীক্ষায় ওই সকল প্রতিষ্ঠানে অল্প কয়েকজন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অংশগ্রহনের দিক থেকে তাদের শিক্ষার্থী নগন্য থাকায় গড়হারে তারা পিছিয়ে পড়েছে।
কলেজের শিক্ষার্থী ফরহাদ হোসেন এক প্রতিক্রিয়ায় জানান, ফেনী ন্যাশনাল কলেজের পরিচালনা পর্ষদ, অধ্যক্ষ, শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক প্রচেষ্টা এবং পরিকল্পিত পড়াশুনার মাধ্যমে এ ভালো ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে। আগামীতেও এ কলেজটির শিক্ষার্থীরা ভালো করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!