ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৪৩
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ফেনীতে ৩শ শতাধিক শিক্ষার্থী বৃত্তি পেল

প্রেস বিজ্ঞপ্তি: দৈনিক ফেনীর সময় ও সাপ্তাহিক আলোকিত ফেনী আয়োজিত ২০১৭ সালে অনুষ্ঠিত আলোকিত ফেনী বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ তিন শতাধিক মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি দিয়েছে আলোকিত ফেনী ফাউন্ডেশন। শুক্রবার সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ক্ষুদে শিক্ষার্থীদের হাতে আনন্দঘন পরিবেশে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি নবাগত জেলা প্রশাসক মো: ওয়াহিদুজজামান।

দৈনিক ফেনীর সময় ও সাপ্তাহিক আলোকিত ফেনী সম্পাদক এবং আলোকিত ফেনী ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নুরুল আবছার ভূঁইয়া, ফেনী মডেল থানার ওসি (তদন্ত) মো: শহীদুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, দাগনভূঞার জায়লস্কর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ মিলন, ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সাবেক সভাপতি ও দৈনিক স্টার লাইন সম্পাদক জামাল উদ্দিন। দৈনিক ফেনীর সময় লেখক-পাঠক ফোরামের সাধারণ সম্পাদক জাহিদ হোসেন বাবলু ও আলোকিত ফেনী বৃত্তি পরীক্ষার সমন্বয়ক বজলুর রহিম ভূঞার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিবার-পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ইফতেখার আহমেদ চৌধুরী, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-মহাসম্পাদক মহিউদ্দিন খোন্দকার, ফেনী জেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি এম মামুনুর রশিদ ও অভিভাবক মো: শাহজাহান। সেন্ট্রাল পাবলিক স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জহির উদ্দিন বাবরের পরিচালনায় দ্বিতীয় পর্বে বৃত্তিপ্রাপ্ত ১ম থেকে ৮ম শ্রেনী পর্যন্ত তিনশতাধিক শিক্ষাথীকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত; ২০১৮ সালের পরীক্ষা আগামী ৫ অক্টোবর সকাল ১০টায় ফেনী সরকারি কলেজ, ফেনী সেন্ট্রাল হাই স্কুল, ফেনী শিশু নিকেতন কালেক্টরেট স্কুল, বখতারমুন্সী শেখ শহীদুল ইসলাম ডিগ্রী কলেজ ও সিলোনীয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!