ফেনী
শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৩৬
, ২রা সফর, ১৪৪৮ হিজরি
শিরোনাম:
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ফেনীতে সড়ক অবরোধ ফুলগাজীতে চেক জালিয়াতির ঘটনায় তিন সরকারি কর্মচারী সাময়িক বরখাস্ত ফেনীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১ কোটি ৯ লাখ টাকার চেক হস্তান্তর ছাগলনাইয়ায় সাংবাদিক নিজামের উপর হামলা মামলায় গ্রেপ্তার ১ ফুলগাজীতে জালিয়াতি করে ৫১ লাখ টাকা আত্নসাত মামলায় ৩ সরকারি কর্মচারী গ্রেফতার দাগনভুইয়ায় জায়মা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট করায় যুবক আটক ফুলগাজীতে ঋণের টাকা পরিশোধ করার জন্য গৃহবধূকে খুন,যুবক আটক মানসিক চাপ কি হৃদরোগের কারণ হতে পারে? ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মাহমুদ দুলালের ইন্তেকাল আইসিটি আইনের ৫৭ ধারার মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী

আপনার ফেসবুক হ্যাক হয়েছে কিনা বুঝবেন যেভাবে

ঢাকা অফিস: ফেসবুক অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য সবকিছুই করেছেন তানিয়া মাহমুদ। তারপরও মাঝে মধ্যে মোবাইল এসএমএসে ভেরিফিকেশন কোড আসে। এনিয়ে বেশ চিন্তিত তানিয়া। অ্যাকাউন্ট হ্যাক হলো না তো!

তার মত এমন চিন্তায় থাকেন অনেকেই। কারণ সামাজিক যোগাযোগের এই মাধ্যমে হ্যাকারদের দৌরাত্ম্য বেড়েই চলছে। আশার কথা হচ্ছে, আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কোন কোন ডিভাইস বা জায়গা থেকে লগ-ইন করা হয়েছে তা দেখে নিতে পারে সহজেই। জেনে নিতে পারেন, অ্যাকাউন্ট আপনি ছাড়া অন্য কেউ ব্যবহার করছেন কিনা!

জেনে নিন এই পদ্ধতি –

১. ফেসবুক অ্যাকাউন্টের উপরের মেনুতে প্রবেশ করুন।
২. Settings বাটনে ক্লিক করুন।
৩. বাম দিকের General সেকশনের নিচে Security and login বাটনে ক্লিক করুন।
৪. এখানেই দেখতে পাবেন কবে, কোন সময়, কোন ডিভাইস থেকে আপনি ফেসবুক অ্যাকাউন্টে লগ-ইন করেছিলেন।
৫. যদি এই তালিকার কোন ডিভাইস আপনার কাছে অপরিচিত মনে হয় তাহলে মনে করতে পারেন কোন হ্যাকার অ্যাকাউন্টে প্রবেশ করেছিল। এধরনের ডিভাইস ডান দিকের তিনটি ‘ডট আইকন’ থেকে Not You? অপশনে ক্লিক করে ফেসবুককে জানাতে পারেন। চাইলে এখান থেকে লগ-আউটও করতে পারেন।
৬. এটি করার সময় অ্যাকাউন্টের নিরাপত্তা আরো জোরদার করতে ফেসবুক আপনাকে কিছু পরামর্শ দেখাতে পারে। নিরাপত্তার স্বার্থে সে কাজগুলোও করতে পারেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!