ফেনী
শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:৪৬
, ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

দাগনভুইয়ায় ট্রাক্টরের ধাক্কায় স্কুলছাত্রী নিহত,সড়ক অবরোধ

ফেনীর দাগনভূঞায় ট্রাক্টরের ধাক্কায় স্কুল ভ্যানে থাকা আইনুন নাহার আনিকা (৭) নামে এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। এ সময় চালকসহ আরো ৪জন গুরুতর আহত হয়। শনিবার সকালে উপজেলার উপজেলার দুধমুখা বাজারে এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় লোকজন তাৎক্ষনিক ফেনী-বসুরহাট সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ওই দিন সকাল সাড়ে ৮টার দিকে দুধমুখা আইডিয়াল কিন্ডার গার্টেনের একটি ভ্যান শিক্ষার্থীদের নিয়ে দুধমুখা বাজারে পৌঁছালে পেছন থেকে ব্রিক ফিল্ডের মাটিবোঝাই একটি ট্রাক্টর চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই আইনুন নাহার আনিকার মৃত্যু হয় ও আইমন (১০), হিমেল (৭), মাহাদি (৭) নামে তিন শিশু শিক্ষার্থীসহ চালক বেলাল হোসেন (৪০) গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্যা কমপ্লেক্সে ভর্তি করায়।এঘটনায় ক্ষুদ্ধ হয়ে স্থানীয়রা ফেনী-বসুরহাট সড়ক প্রায় ১ ঘন্টা অবরোধ করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে আনে। বিক্ষুব্দদের দাবির পরিপ্রেক্ষিতে এসবি ব্রিকফিল্ড বন্ধ করে দেন সহকারী কমিশনার (ভূমি) চৈতী সর্ববিদ্যা।নিহত আইনুন নাহার আনিকা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের চন্ডীপুর গ্রামের ডাঃ এনামুল হকের বাড়ির আনিসুর রহমানের মেয়ে। সে দুধমুখা আইডিয়াল কিন্ডার গার্টেনের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

দাগনভূঞা থানার (ওসি) মো. ছালেহ আহমদ পাঠান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্বুদ্ধ পরিস্থিতি ও সড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!