ফেনী
শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৩৫
, ২রা সফর, ১৪৪৮ হিজরি
শিরোনাম:
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ফেনীতে সড়ক অবরোধ ফুলগাজীতে চেক জালিয়াতির ঘটনায় তিন সরকারি কর্মচারী সাময়িক বরখাস্ত ফেনীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১ কোটি ৯ লাখ টাকার চেক হস্তান্তর ছাগলনাইয়ায় সাংবাদিক নিজামের উপর হামলা মামলায় গ্রেপ্তার ১ ফুলগাজীতে জালিয়াতি করে ৫১ লাখ টাকা আত্নসাত মামলায় ৩ সরকারি কর্মচারী গ্রেফতার দাগনভুইয়ায় জায়মা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট করায় যুবক আটক ফুলগাজীতে ঋণের টাকা পরিশোধ করার জন্য গৃহবধূকে খুন,যুবক আটক মানসিক চাপ কি হৃদরোগের কারণ হতে পারে? ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মাহমুদ দুলালের ইন্তেকাল আইসিটি আইনের ৫৭ ধারার মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী

ফেসবুকের ‘বাংলাদেশ টার্গেট’

 

মো. মিন্টু হোসেন-ফেসবুকের দক্ষিণ এশিয়ার পলিসি প্রোগ্রামের প্রধান রিতেশ মেহতা।বাংলাদেশ দিন দিন প্রযুক্তি ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। ফেসবুক বাংলাদেশের ডিজিটাল অগ্রযাত্রায় অংশ নিতে চায়। বাংলাদেশে সম্প্রতি বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। এর মধ্যে একটি হচ্ছে ১০ হাজার উদ্যোক্তাকে ডিজিটাল মার্কেটিং বিষয়ক প্রশিক্ষণ।সোমবার বুস্ট ইওর বিজনেস (#BoostYourBusiness) নামের একটি প্রকল্প চালু করেছে প্রতিষ্ঠানটি। এ প্রকল্পের আওতায় আগামী ৬ মাসে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের লিভারেজিং আইসিটি ফর গ্রোথ, এমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্নেন্স (এলআইসিটি) প্রকল্প থেকে আইটি প্রশিক্ষণপ্রাপ্ত ১০ হাজার উদ্যোক্তা এ প্রশিক্ষণ পাবেন।

দেশে ফেসবুকের ‘বুস্ট ইওর বিজনেস’ শিরোনামের একটি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকায় এসেছেন ফেসবুকের দক্ষিণ এশিয়ার পলিসি প্রোগ্রামের প্রধান রিতেশ মেহতা। সোমবার বিকেলে প্রথম আলোর সঙ্গে কথা বলেন তিনি।

ফেসবুকের লক্ষ্য সম্পর্কে রিতেশ মেহতা জানান, সরকারের তথ্যপ্রযুক্তি বিভাগের সঙ্গে উদ্যোক্তা তৈরি এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পদক্ষেপ নিয়েছে ফেসবুক। এ প্রশিক্ষণ ব্যবসার প্রবৃদ্ধি ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে। দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা এতে উপকার পাবেন। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারাই অধিকাংশ অর্থনীতির মেরুদন্ড। কর্মসংস্থান সৃষ্টিতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এসএমই) খাতের বিশাল সম্ভাবনা রয়েছে। ফেসবুক বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের দেশ-বিদেশের বাজারে প্রবেশাধিকারে সহযোগিতা করতে পারে।

রিতেশ মেহতা আরও বলেন, ডিজিটাল মার্কেটিং বিষয়ে প্রশিক্ষণ ছাড়াও বাংলাদেশে আগে থেকেই ডিজিটাল খিচুড়ি নামের একটি কর্মসূচি নিয়ে কাজ করছে ফেসবুক। বাংলাদেশি তরুণ যাঁরা আধুনিক বিশ্ব সংস্কৃতিতে তাঁদের পরিচয়ের প্রতিফলন চান, ‘ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জ’ তাঁদের জন্য একটি নতুন মাধ্যম এবং ডিজিটাল প্রতিযোগিতা। বিশেষ করে এই সময়ের ইন্টারনেট ও স্মার্টফোনভিত্তিক উদ্যোগের ধারণা দেওয়ার প্রতিযোগিতা।

বাংলাদেশকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ফেসবুকের এ কর্মকর্তা বলেন, বাংলাদেশকে নিয়ে ফেসবুকের বিভিন্ন পরিকল্পনা রয়েছে। যার কিছু কিছু বাস্তবায়ন হতে শুরু করেছে। এ ছাড়া ডিজিটাল সংযোগ বাড়ানোর জন্য নানা কর্মসূচি রয়েছে যা ধীরে ধীরে বাস্তবায়ন করবে ফেসবুক।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তথ্য অনুযায়ী, বাংলাদেশে বর্তমানে দুই কোটি ৭০ লাখ ফেসবুক ব্যবহারকারী রয়েছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!