ফেনী
শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:২৪
, ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ফেনীতে প্রবাসীর বাড়িতে ডাকাতি

৭০ ভরি স্বর্ণসহ দুই কোটি টাকার মালামাল লুটের অভিযোগ

ফেনীতে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার ভোরের দিকে
দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনীয়া বাজার চানপুর গ্রামের আজিজ উল্লাহ মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।তবে এ রিপোর্ট লিখা পর্যন্ত কেউ আটক হয়নি বলে পুলিশ জানান।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, রাতের কোনও এক সময় ডাকাতরা আজিজের ছোট ছেলে কামাল উদ্দিন বাবুলের ডুপ্লেক্স বাড়ির বারান্দার লোহার গ্রিল ও কলাপসিবল গেট কেটে ভেতরে প্রবেশ করে। পরে পরিবারের সদস্যদের জিম্মি করে ডাকাতদল ৭০ ভরি স্বর্ণালঙ্কার, তিন হাজার ইউরো, নগদ ৪ লাখ টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। লুট করা মালামালের আনুমানিক মূল্য প্রায় দুই কোটি টাকা।এ সময় বাবুল মিয়াকে বেঁধে মারধর করে ডাকাতরা। সকালে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেন।খবর পেয়ে দাগনভূঞা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহেদ পারভেজ বলেন,এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের অভিযান চলছে।মামলার প্রস্তুতিও চলছে বলে জানান তিনি।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!