ফেনী
শনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৩০
, ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ফেনী ট্রাভেল এজেন্টস্ এসোসিয়েশনের পরিচিতি সভা

হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর নির্বাহী পরিচালক, এফবিসিসিআই এর পরিচালক, ঢাকাস্থ আন্তরিক ট্রাভেলস এর স্বত্বাধিকারী মেজবাহ উদ্দিন সাঈদ বলেছেন,অনেকেই ব্যবসা করতে গিয়ে কারনে অকারণে হালাল ব্যবসাকে হারাম করে ফেলে।ব্যবসায়ে সততা ও সত্যবাদিতাকে গুরুত্ব দেয়ার আহবান জানিয়ে ফেনীর ট্রাভেল ব্যবসায়ীদের যেকোন সমস্যায় তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি।এসময় ট্রাভেলার বা যাত্রীদের সাথে কোন প্রকার প্রতারণা এবং হয়রানী না করার‌ও আহ্বান জানান মেজবাহ উদ্দিন সাঈদ।

শনিবার সকালে ফেনী শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত ফেনী ট্রাভেল এজেন্টস্ এসোসিয়েশন (এফটিএএ) এর পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসোসিয়েশনের সভাপতি ও ট্রাভেল ইনফিনিটি’র স্বত্বাধিকারী মোঃ ইসমাইল’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ষ্টারলাইন গ্ৰুপের পরিচালক মাহমুদুল হক চৌধুরী (মনির), হায়াত ট্যুরস এন্ড ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক ওবায়দুল হক সিরাজী, টেইক ট্রিপ লিমিটেডের চট্টগ্রাম জোনের ইনচার্জ আবু জাফর মোহাম্মদ ওয়ালী উল্লাহ, শহীদ ট্রাভেলস এর প্রোপাইটর শহিদুর রহমান, রুপালি পরিবহন সংস্থার পরিচালক মাইনুদ্দিন ভূঁইয়া, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি এ.কে.এম. আবদুর রহীম প্রমুখ।

সংগঠনটির সাধারণ সম্পাদক ও হাজী জাফর ট্রাভেলস এন্ড ট্যুরস’র স্বত্বাধিকারী জাহাঙ্গীর আলমের সঞ্চলনায় এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন,জিএস ট্রাভেলস এন্ড ট্যুরস’র ব্যবস্থাপনা পরিচালক মেহরাব হোসেন মেহেদী, এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি ও নিউ নাভা ট্রাভেলস’র ম্যানেজিং পার্টনার মোহাম্মদ ইসরাফিল আজাদ, আল-সাইফুল ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী সাইফুল ইসলাম,মহিপাল আনন্দ ট্রাভেলস’র স্বত্বাধিকারী স্বপন চন্দ্র দেবনাথ, যুগ্মসাধারণ সম্পাদক ও সাদ ট্যুরস’র স্বত্বাধিকারী নুরুল আফসার মিলন, স্ক্যাই স্টার ট্রাভেলস এন্ড ট্যুরস’র স্বত্বাধিকারী নাজমুল হোসেন লাভলু, অর্থ সম্পাদক ও মহিপাল এয়ার ইন্টারন্যাশনাল’র স্বত্বাধিকারী আলা উদ্দিন, হাজী ট্রাভেলস এন্ড ট্যুরস’র স্বত্বাধিকারী জিল্লুর রহমান, মক্কা মদিনা হজ্ব কাফেলার স্বত্বাধিকারী ইকবাল হোসেন, ফেনী সিটি ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মোহাম্মদ নাসির, ফাতিহা-নুর ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মো: আবদুল মোতালেব পাটোয়ারী, আল-ইমরান ট্রাভেলস এন্ড ট্যুরস’র সিইও আশরাফিয়া জাহান, আল হাতিম হজ্ব কাফেলার ব্যবস্থাপনা পরিচালক এস এম মাসুম বিল্লাহ, ছাগলনাইয়া চৌধুরী ইন্টারন্যাশনাল এর স্বত্বাধিকারী আতিক চৌধুরী, আনোয়ারুল আজিম পাটোয়ারী, শেখ আহমেদ, জয়নাল আবদীন, হারুনুর রশিদ, ইমরান হোসেন, মোঃ ইসমাইল হোসেনসহ ফেনী জেলার স্বনামধন্য শতাধিক ট্রাভেল এজেন্সির মালিকগণ।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!