ফেনী
শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:২৫
, ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবীতে ফেনীতে এনসিপির বিক্ষোভ

আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবীতে ফেনীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি ফেনী জেলা শাখা।

সোমবার বিকালে ফেনী পৌরসভা প্রাঙ্গণ থেকে মিছিল বের করা হয়।পরে মিছিলটি কলেজ রোড,জেল রোড ও ট্রাংক রোড প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।

জাতীয় নাগরিক নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য জাহিদুল ইসলাম সৈকতের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সংগঠক (দক্ষিনাঞ্চল) মুনতাসীর মাহমুদ।

এ সময় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক তুহিন আহমেদ, জাতীয় নাগরিক পার্টির জেলা সংগঠক শাহ ওয়ালী উল্লাহ মানিক, সুজা উদ্দিন সজিব,এ্যাডভোকেট মনসুর আব্দুল্লাহ,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফেনী জেলার সংগঠক আব্দুল্লাহ আল যোবায়ের, সাবেক সমন্বয়ক মুহাইমিন তাজিম,আব্দুল আজিজ ও জাতীয় নাগরিক পার্টির সংগঠক আব্দুল কাদেরসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!