ফেনী
রবিবার, ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:১৩
, ১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

দাগনভূঁঞায় ছাত্রশিবিরের সিরাতুন্নবী কুইজ প্রতিযোগিতা পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত

রাসুল স: এর আদর্শ ছাড়া কোন নেতার আদর্শ দিয়ে সুনাগরিক গড়ে তোলা সম্ভব নয়-ডা: মানিক

ইসলামী ছাত্রশিবির দাগনভূঁঞা উপজেলার উদ্যোগে সিরাতুন্নবী স: কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান মেহমানের বক্তব্যে সাবেক কেন্দ্রীয় সভাপতি , ফেনী-৩((দাগনভূঁঞা-সোনাগাজী) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা ডা: মো: ফখরুদ্দিন মানিক বলেন,বিশ্ব নবী মোহাম্মদ স: শুধু একজন ধর্মীয় নেতা ছিলেন না। তিনি ছিলেন সর্বকালের সর্ব শ্রেষ্ঠ মহা মানব। সকল ধর্ম মতের জন্য অনুকরনীয়, অনুসরনীয় আদর্শ।আল্লাহ সোবানাহু তায়লা রাসুল স: কে বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন। তিনি ছিলেন নারী,পুরুষ, যুবক ,তরুন,ছাত্র,শ্রমিক,পেশাজীবি সকলের জন্য আদর্শ। আমাদের প্রিয় জন্মভূমিকে কল্যানময় এবং নিরাপদ করার জন্য দরকার সুনাগরিক। আজকের ছাত্ররা আগামী বাংলাদেশকে নেতৃত্ব দিবে। ছাত্রদের মধ্য থেকে গড়ে উঠবে আগামীর কান্ডারী। সুতারাং ছাত্র-ছাত্র-ছাত্রীদের একাডেমিক ক্যারিয়ারের পাশাপাশি নৈতিক মূল্যবোধ তৈরির জন্য রাসুল স: এর আদর্শের শিক্ষার বিকল্প নেই। রাসুল স: এর আদর্শ ছাড়া কোন নেতার আদর্শের মাধ্যমে গড়ে তোলা সময় সম্ভব নয়। তাই আসুন আমাদের আগামী প্রজন্মকে রাসুল স: আদর্শে গড়ে তোলার চেষ্টা করি।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন ফেনী শহর শাখার সভাপতি ওমর ফারুক,বিশেষ মেহমানের বক্তব্য রাখেন জেলা ছাত্রশিবিরের সেক্রেটারী ইমাম হোসেন আরমান , উপজেলা জামায়াতের আমীর মাও গাজী সালেহ উদ্দিন , জেলা সাহিত্য সম্পাদক আসিফ,সাবেক প্যানেল মেয়র নজির আহম্মদ, দাগনভূঁঞা মডেল শাখার সাবেক সভাপতি মাও ওয়ালী উল্লাহ , দাগনভূঁঞা দক্ষিন শাখার সভাপতি জাহিদুল ইসলাম, দাগনভূঁঞা মডেল শাখার সভাপতি আবু ওসামা, সিলোনীয়া মডেল শাখার সভাপতি তানভীর মিশকাত,দাগনভূঁঞা উত্তর শাখার সভাপতি মাঈনুদ্দিন ,কানাডা প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক সানা উল্লাহ সোহেল সহ নেতৃবৃন্দ।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!