ফেনী
শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৩৯
, ৪ঠা জিলহজ, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনীতে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার পাচ্ছেন পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনের পরিবার ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ,ক্লিনিক সিলগালা ফেনীর সেই যুবকের মিথ্যা মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী ফেনীতে ‘ডিবি’ সেজে অপহরণের চেষ্টা, আটক ৬ ইয়ুথ এইড সোসাইটির নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি ফারুক,সম্পাদক আরমান ফেনীতে ২ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ ফেনী জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক এমএ খালেক দাগনভূঞায় দুই ইটভাটার জরিমানা। ফেনী কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

এতিম ও হাফেজদের সম্মানে ফেনী ইউনিভার্সিটি আইন বিভাগের ইফতার

শহর প্রতিনিধি: বৃহস্পতিবার এতিম ও হাফেজদের সম্মানে ফেনী ইউনিভার্সিটি মিলনায়তনে আইন বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোঃ সাইফুদ্দিন শাহ।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ’র সদস্য আবদুর রইস কাইজার।বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর তায়বুল হক।

এসময় আইন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: আয়াতুল্লাহ, ব্যবসা প্রসাশন অনুষদের চেয়ারম্যান মো: আবুল কাশেম, চেয়ারম্যান কমিটির আহবায়ক সাঈদ হোসেন পারভেজ, ভারপ্রাপ্ত ছাত্র উপদেষ্টা মো: আবুল খায়ের, ভারপ্রাপ্ত প্রক্টর মো: মনিরুজ্জামান, সহকারী রেজিস্ট্রার (একাডেমিক) গোলাম মহিউদ্দীন হায়দার (শাওন) ও সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুবুর রহমান টিপুসহ সকল বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ  উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ক্ষুদে হাফেজ মো: এমদাদ। স্বাগত বক্তব্য রাখেন আইন বিভাগের ১০ম ব্যাচের ছাত্র সাঈদ ইশতিয়াক।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!