ফেনী
শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৩৯
, ৪ঠা জিলহজ, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনীতে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার পাচ্ছেন পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনের পরিবার ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ,ক্লিনিক সিলগালা ফেনীর সেই যুবকের মিথ্যা মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী ফেনীতে ‘ডিবি’ সেজে অপহরণের চেষ্টা, আটক ৬ ইয়ুথ এইড সোসাইটির নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি ফারুক,সম্পাদক আরমান ফেনীতে ২ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ ফেনী জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক এমএ খালেক দাগনভূঞায় দুই ইটভাটার জরিমানা। ফেনী কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ক্যান্সার আক্রান্ত ফেনী সিটি গালর্স স্কুলের শিক্ষার্থীকে আর্থিক সহযোগিতা

শহর প্রতিনিধি: ব্লাড ক্যান্সারে আক্রান্ত ফেনী সিটি গার্লস স্কুলের এক শিক্ষার্থীকে ৫০ হাজার টাকা আর্থিক সহযোগিতা করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।শনিবার সকালে শহরের শান্তি কোম্পানি রোডস্থ প্রতিষ্ঠানটির সামনে ছাত্রীর মায়ের হাতে এ নগদ টাকা তুলে দেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ।

প্রতিষ্ঠান সুত্র জানায়,ফেনী সিটি গালর্স স্কুলের শিক্ষার্থী উম্মে সায়মা জেমি দীর্ঘদিন ধরে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।তার চিকিৎসায় প্রচুর টাকার প্রয়োজন।কিন্ত শিক্ষার্থীর পরিবার এ ব্যয় ভার বহন করতে হিমশিম খাওয়ায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে শনিবার ৫০ হাজার টাকা সহযোগিতা করেন।যা আগামিতেও করার আশ্বাস দেন।
এ সময় ফেনী সিটি গার্লস স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি কেবিএম জাহাঙ্গীর আলম,স্কুলের অধ্যক্ষ এম মামুনুর রশিদ, শিক্ষার্থীর মা জিন্নাত রেহানাসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!