এই প্রথম বারের মতো চট্রগ্রামস্হ নবাবপুর সমিতির সংবর্ধনায় সিক্ত হয়েছেন সোনাগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন।শুক্রবার আগ্রাবাদের একটি চাইনিজ রেস্টুরেন্টে চট্রগ্রামস্হ নবাবপুর ইউনিয়ন সমিতির ইফতার ও দোয়া মাহফিল এবং সোনাগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যানকে সংবর্ধনার আয়োজন করা হয়।

নবাবপুর ইউনিয়ন সমিতি চট্রগ্রামের সভাপতি বিশিষ্ট সমাজ সেবক হাজী মোকছুদের রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোশারফ হোসেন ও শিক্ষা সম্পাদক মনসুর আহমেদ কায়সারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনাগাজী উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা এস এম মোয়াজ্জেম হোসেন, নবাবপুর ইউপি চেয়াম্যান দেলোয়ার হোসেন।এসময় সংগঠনটির সদস্য ও চট্রগ্রামে বসবাসরত নবাবপুর ইউনিয়নের জনসাধারণ উপস্হিত ছিলেন।



