ফেনী
শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৫৪
, ৪ঠা জিলহজ, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনীতে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার পাচ্ছেন পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনের পরিবার ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ,ক্লিনিক সিলগালা ফেনীর সেই যুবকের মিথ্যা মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী ফেনীতে ‘ডিবি’ সেজে অপহরণের চেষ্টা, আটক ৬ ইয়ুথ এইড সোসাইটির নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি ফারুক,সম্পাদক আরমান ফেনীতে ২ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ ফেনী জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক এমএ খালেক দাগনভূঞায় দুই ইটভাটার জরিমানা। ফেনী কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ফেনীতে এসএসসিতে  জিপিএ ৫ বেড়েছে

এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে ফেনীতে  জিপিএ ৫  বেড়েছে। এমন ভালো ফলাফলে কৃতকার্য হওয়া শিক্ষার্থী ও শিক্ষক-অভিভাবকদের মধ্যে আনন্দ বয়ে যাচ্ছে। জেলায় এবার ১৭ হাজার ৮শ ৮৮ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ১৫ হাজার ৩শ ৭৫জন। পাশের হার ৮৫.৯৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৭শ ৮৩জন। ২০১৮ সালে পাশের হার ছিলো ৭৬.৩০শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ৬৩১জন। সোমবার ঘোষিত ফলাফল বিবরনে দেখা যায়, ফেনী গার্লস ক্যাডেট কলেজ ৫৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পেয়েছে।
ফেনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় বিজ্ঞান বিভাগে ২শ ২জন, ব্যবসায় শিক্ষা বিভাগে ৮৮জন ও মানবিক থেকে ১১জন মোট ৩০১ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাশ করেছে। এর মধ্যে ১শ ২৯জন জিপিএ-৫ পেয়েছে। শতভাগ পাশ।
ফেনী সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় বিজ্ঞান বিভাগে ২শ ৬২জন, ব্যবসায় শিক্ষা বিভাগে ৬৮জন মোট ৩৩০জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ১শ ৩০জন। শতভাগ পাশ।
ফেনী সেন্ট্রাল হাই স্কুল বিজ্ঞান বিভাগে ১শ ৭৭জন, ব্যবসায় শিক্ষা বিভাগে ৩শ ২৪জন ও মানবিক থেকে ৬৭জন মোট ৬শ ৯জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৫শ ৬৮জন পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ৩৯জন। পাশের হার ৯৩.২৭ শতাংশ।
ফেনী শহীন একাডেমী স্কুল এন্ড কলেজ বিজ্ঞান বিভাগে ২শ ২০জন, ব্যবসায় শিক্ষা বিভাগে ১শ ৬৩জন ও মানবিক থেকে ৩৯জন মোট ৪শ ৩১জন শিক্ষার্থী অংশ নিয়ে ৪শ ২২জন পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ৪০জন। পাশের হার ৯৭.৯১ শতাংশ।
ফেনী মডেল হাই স্কুল বিজ্ঞান বিভাগে ২শ ২জন, ব্যবসায় শিক্ষা বিভাগে ১শ ৮৪জন ও মানবিক থেকে ৩৪জন মোট ৪শ ৮২জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৪শ ২০জন পাশ করেছে। ২৫জন জিপিএ-৫ পেয়েছে। পাশের হার ৮৭.১৪ শতাংশ।
ফেনী জিএ একাডেমী বিজ্ঞান বিভাগে ১শ ২৪জন, ব্যবসায় শিক্ষা বিভাগে ১শ ৯২জন ও মানবিক থেকে ৫৯জন মোট ৪শ ৪৬জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৩শ ৭৫জন। জিপিএ-৫ পেয়েছে ২৫জন। পাশের হার ৮৪.০৮ শতাংশ।
মঠবাড়িয়া উচ্চ বিদ্যালয় বিজ্ঞান বিভাগে ৮জন, ব্যবসায় শিক্ষা বিভাগে ২১জন ও মানবিক থেকে ২৬জন মোট ৫৯জন শিক্ষার্থী অংশ নিয়ে ৫৫জন পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ১জন। পাশের হার ৯৩.২২ শতাংশ।
পাঁচগাছিয়া এ জেড খান মেমোরিয়াল হাই স্কুল বিজ্ঞান বিভাগে ৩৩জন, ব্যবসায় শিক্ষা বিভাগে ৮৫জন ও মানবিক থেকে ৪৪জন মোট ১শ ৭৭জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ১শ ৬২জন পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ৩জন। পাশের হার ৯১.৫৩ শতাংশ।
লেমুয়া উচ্চ বিদ্যালয় বিজ্ঞান বিভাগে ২৮জন, ব্যবসায় শিক্ষা বিভাগে ১শ ১২জন ও মানবিক থেকে ৪৫জন মোট ১শ ৮৯জন শিক্ষার্থী অংশ নিয়ে ১শ ৮৫জন পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ৩জন। পাশের হার ৯৭.৮৮ শতাংশ।
ধর্মপুর আমিন উদ্দিন উচ্চ বিদ্যালয় বিজ্ঞান বিভাগে ২৩জন, ব্যবসায় শিক্ষা বিভাগে ৪৭জন ও মানবিক থেকে ৪৩জন মোট ১শ ৩৯জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ১শ ১৩জন। জিপিএ-৫ পেয়েছে ১জন। পাশের হার ৮১.২৯ শতাংশ।
ফেনী বালিকা বিদ্যানিকেতন স্কুল এন্ড কলেজ বিজ্ঞান বিভাগে ২৭জন ব্যবসায় শিক্ষা বিভাগে ৩৮জন ও মানবিক থেকে ৩৩জন মোট ১শ ৯জন শিক্ষার্থী অংশ নিয়ে ৯৮জন পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ১জন। পাশের হার ৮৯.৯১ শতাংশ।
বিরলী আদর্শ উচ্চ বিদ্যালয় বিজ্ঞান বিভাগে ৫জন, ব্যবসায় শিক্ষা বিভাগে ৩৮জন ও মানবিক থেকে ২০জন মোট ৭১জন শিক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ৬৩জন। জিপিএ-৫ পেয়েছে ১জন। পাশের হার ৮৮.৭৩ শতাংশ।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!