ফেনী
মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৫৪
, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

দাগনভূঞা উপজেলা আ.লীগের সম্মেলনে কামাল সভাপতি, মামুন সম্পাদক নির্বাচিত

দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।এতে সভাপতি পদে মাষ্টার কামাল উদ্দিন ও সাধারন সম্পাদক পদে জয়নাল আবদিন মামুন পুনরায় নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার বিকালে আতাতুর্ক হাই স্কুল মাঠে আয়োজিত সম্মেলনে সর্বসম্মতিক্রমে এ ঘোষনা দেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দলটির কেন্দ্রিয় কমিটির সদস্য এস এম কামাল হোসেন।প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি।

সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার কামাল উদ্দিন।সঞ্চালনা করেন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মামুন।

উক্ত কমিটিতে যুগ্ন সাধারণ সম্পাদক পদে মামুনুর রশীদ মিলন ও আলমগীর হোসেনের নাম ঘোষণা করা হয়। নব-নির্বাচিতদের আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দেয়া হয়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!