ফেনী
শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:৪৬
, ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

দিদারুল কবির রতনের স্ত্রীর দাফন সম্পন্ন

দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতনের স্ত্রী রেহানা আক্তার পিংকি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন)। রবিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকার শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে তিনি সোয়াইন ফ্লু রোগে আক্রান্ত হন। সোমবার বিকালে দাগনভূঞা আতাতুর্ক উচ্চ বিদ্যালয় মাঠে জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাযার নামাজে উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, জেলা আওয়ামীলীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান অবদুর রহমান বিকম, পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম মজুমদার, সোনাগাজী পৌরসভার মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন, দাগনভূঞা পৌরসভার মেয়র ওমর ফারুক খান ও ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আরিফুল আমিন রিজভী ও সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন। এছাড়াও মরহুমার জানাযায় ফেনীর বিভিন্ন জনপ্রতিনিধি, রাজননৈতিক নেতাকর্মী, বিশিষ্ট ব্যক্তি ও স্বজনরা অংশ নেন। মৃত্যুকালে তিনি স্বামী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে জেলা যুবলীগ নেতা ও দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতনের স্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী ও ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন। তারা শোক বিজ্ঞপ্তিতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!