ফেনী
শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৫৩
, ৪ঠা জিলহজ, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনীতে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার পাচ্ছেন পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনের পরিবার ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ,ক্লিনিক সিলগালা ফেনীর সেই যুবকের মিথ্যা মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী ফেনীতে ‘ডিবি’ সেজে অপহরণের চেষ্টা, আটক ৬ ইয়ুথ এইড সোসাইটির নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি ফারুক,সম্পাদক আরমান ফেনীতে ২ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ ফেনী জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক এমএ খালেক দাগনভূঞায় দুই ইটভাটার জরিমানা। ফেনী কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

দরবেশেরহাট পাবলিক কলেজে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময়

দাগনভূঞা উপজেলার দরবেশের হাট পাবলিক কলেজে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সভা বুধবার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: ওয়াহিদুজজামান।

কলেজের প্রতিষ্ঠাতা ও কলেজ পরিচালনা পর্ষদ সভাপতি এডভোকেট এম. শাহজাহান সাজুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইফুল ইসলাম ভূঞা, দাগনভূঞা থানার ওসি মো: আসলাম শিকদার, সিন্দুরপুর ইউপি চেয়ারম্যান নুর নবী। স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ জহিরুল হক জনি। জেলা প্রশাসক সহ অতিথিবৃন্দ কলেজটিতে ধারাবাহিকভাবে ভালো ফলাফলের জন্য অভিনন্দন জানিয়ে শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত মানুষ হিসেবে গড়ে আত্মনির্ভরশীল হওয়ার আহবান জানান। একইসাথে কলেজটির এমপিওভুক্তি সহ শিক্ষার মানোন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানে ১০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!