ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:৩৩
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির ইফতার

ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।
সংগঠনটির সভাপতি শাহিদ রেজা শিমুল সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন চৌধুরী, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। ফেনী চেম্বারের পরিচালক আয়নুল কবির শামীমের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মাঝে দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আবু তাহের, সাপ্তাহিক ফেনী বার্তা সম্পাদক মীর হোসেন মীরু, ফেনী মডেল থানার ওসি আবুল কালাম আজাদ, গোয়েন্দা পুলিশের ওসি রাশেদ খান চৌধুরী, ডিআইওয়ান শাহীনুজ্জামান, ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীলসহ সংগঠনটির সাবেক পরিচালক, ব্যবসায়ী, সাংবাদিক, রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!