ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৫৬
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ফেনী জেলা জাসদের নতুন কমিটি ঘোষণা

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ফেনী জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।সম্মেলনে নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে মাস্টার মো. নুরুল ইসলামকে সভাপতি ও কামাল উদ্দিন মজুমদার সাজুকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নাদের চৌধুরী। রোববার দুপুরে শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সম্মেলনে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য ও জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরিন আখতার।

ঘোষিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন আব্দুল হাই, আবুল কালাম আজাদ মিন্টু, আবুল খায়ের, নুরুল আমিন। কোষাধ্যক্ষ জুলকু মিয়া, দপ্তর সম্পাদক শিপন হাজারী, কৃষি বিষয়ক সম্পাদক গোলাম জাব্বার মজুমদার প্লুটো, সমবায় বিষয়ক সম্পাদক মাহমুদা আক্তার, শ্রমিক ও কৃষি শ্রমিক বিষয়ক সম্পাদক কাজী জয়নাল আবেদীন, নারী বিষয়ক সম্পাদক আসমাউল হোসনা, স্বাস্থ্য ও জন সংখ্যা বিষয়ক সম্পাদক নাহিদ চৌধুরী, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মাহাবুবুল হক। সদস্য হিসেবে রয়েছেন শিরিন আখতার, শাহজাহান সাজু, কাজী আবুল বারী, আবদুল মোমিন মজুমদার বাবুল, মিহির কান্তি নাথ, বিনোধ বিহারী বিশ্বাস, দুলাল চন্দ্র বৈদ্য, মোশারফ হোসেন, সুলতান আহমেদ, আবুল কালাম, জিয়াউর রহমান জিয়া, রেজাউল করিম সরকার সোহাগ, কাজী মিজানুর রহমান মিলন, সালাহউদ্দিন বিপুল, মোহাম্মদ হোসেন মিলন, রিয়াজ উদ্দিন ভূঁঞা, আনোয়ারা বেগম।

জেলা জাসদের সভাপতি আবদুল বারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল মোমিন মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আখতার, নাইমুল আহসান জুয়েল, নাদের চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. নুরন্নবী, জসিম উদ্দিন বাবুল, জাতীয় শ্রমিক জোটের সভাপতি সাইফুজ্জামান বাদশা, জাসদের সাংগঠনিক সম্পাদক ঈশরাজুল রহমান শামীম, মীর্জা আনোয়ারুল হক।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!