ফেনী
মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:০৮
, ২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনীতে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার পাচ্ছেন পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনের পরিবার ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ,ক্লিনিক সিলগালা ফেনীর সেই যুবকের মিথ্যা মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী ফেনীতে ‘ডিবি’ সেজে অপহরণের চেষ্টা, আটক ৬ ইয়ুথ এইড সোসাইটির নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি ফারুক,সম্পাদক আরমান ফেনীতে ২ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ ফেনী জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক এমএ খালেক দাগনভূঞায় দুই ইটভাটার জরিমানা। ফেনী কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ফেনী জেলা দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ চলছে

 

ক্রীড়া প্রতিবেদক-ফেনী জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগের বৃহস্পতিবারের দুটি খেলায় ফেনী জুনিয়র ক্রিকেট একাডেমী ও ফেনী ক্রিকেট একাডেমীর জয় লাভ করে। শহরের ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে সকালে প্রথমে টসে জিতে ব্যাট করতে নেমে ফেনী জুনিয়র ক্রিকেট একাডেমী ২৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৯ রান করে নব তরুন সংঘেরসাথে ৪৭রানে জয় লাভ করে। পরে ব্যাট করতে নেমে নব তরুন সংঘ ২৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫২ রান করে। ফেনী জুনিয়র ক্রিকেট একাডেমীর মোশারফ হোসেন জয় ২৯ বলে ৪৩ রান করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। ম্যান অব দ্যা ম্যাচ পুরষ্কার তুলে দেন সদস্য ফেনী জেলা ক্রীড়া সংস্থা ও ফেনী ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বিপ্লব।


অপরদিকে দিনের দ্বিতীয় খেলায় রামপুর একাদশকে ৩৩ রানে হারায় ফেনী ক্রিকেট একাডেমী। টসে জিতে ফেনী ক্রিকেট একাডেমী ১৯ ওভারে ১০ উইকেট হারিয়ে ১শ ৩৪ রান করে। জবাবে খেলতে নেমে রামপুর একাদশ ২০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ১শ ১ রান করে। রামপুর একাদশের সায়েম ৫৮ বলে ৬০ রান করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। ম্যান অব দ্যা ম্যাচ পুরষ্কার প্রদান করেন কলের কন্ঠ ফেনীর প্রতিনিধি আসাদুজ্জমান দারা।

এসময় উপস্থিত ছিলেন ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!