ফেনী
মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৩৯
, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদককে বরণ

ফেনী সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি করিম উল্যাহ বি.কম ও সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীলকে বরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকালে শহরের একটি চাইনীজ রেষ্টুরেন্টে সদর উপজেলার আওতাধীন ১২ ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি।

শর্শদী ইউনিয়ন সভাপতি আবুল হাসেমের সভাপতিত্বে ও পাঁচগাছিয়া ইউনিয়ন সভাপতি মাহবুবুল হক লিটনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট আকরামুজ্জমান, আওয়ামীলীগ জাতীয় পরিষদ সদস্য ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বি.কম, ফেনী পৌরসভা সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ছাগলনাইয়া উপজেলা সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।

এসময় বক্তব্য রাখেন ফরহাদনগর ইউনিয়ন সাধারণ সম্পাদক মোশারফ হোসেন টিপু,ফাজিলপুর ইউনিয়ন সভাপতি মজিবুল হক রিপন, কাজিরবাগ ইউনিয়ন সভাপতি অ্যাডভোকেট কাজী বুলবুল আহমেদ সোহাগ, লেমুয়া ইউনিয়ন সভাপতি মোশারফ উদ্দিন নাসিম, ছনুয়া ইউনিয়ন সভাপতি জমির উদ্দিন ভূঞা, পাঁচগাছিয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মানিক, কালিদহ ইউনিয়ন সাধারণ সম্পাদক দিদারুল আলম, শর্শদী ইউনিয়ন সাধারণ সম্পাদক সফিকুর রহমান পাটোয়ারি, ধর্মপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সাকা, মোটবী ইউনিয়ন সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, বালিগাঁও ইউনিয়ন সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সদর উপজেলা যুবলীগ সভাপতি নুরুল আফসার আপন ও ছাত্রলীগ সাধারণ সম্পাদক আবদুস শুক্কুর মানিক প্রমুখ।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!