স্বেচ্ছাসেবী যুব সংগঠন বালিগাঁও ইয়ুথ সোসাইটির উদ্যোগে এতিমদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি শহীদুল ইসলাম পাটোয়ারী।
এ সময় এনজিও ফেডারেশন ফেনী’র প্রতিষ্ঠাতা সভাপতি কাজী ছালাহ উদ্দিন নোমান, শহর সমাজ সেবা পরিষদ চেয়ারম্যান ও এনজিও ফেডারেশন ফেনীর সভাপতি এডভোকেট জাহাঙ্গীর আলম নান্টু, সাধারণ সম্পাদক লিয়াকত আলী আরমান, সৌদি আরবস্থ ফেনী প্রভাসী কল্যাণ পরিষদের সিনিয়র সহ-সভাপতি মু. শহীদুল ইসলাম, বালিগাঁও ইয়ুথ সোসাইটির উপদেষ্টা সাংবাদিক নুর উল্যাহ কায়সার, আল ফারুক ইন্টারন্যাশনালের সত্ত্বাধিকারী ফারুক আহম্মদ, দৈনিক ফেনীর সময় প্রধান রিপোর্টার আরিফ আজম, রোটার্যাক্ট ডিষ্ট্রিক্ট অর্গানাইজেশন ৩২৮২ বাংলাদেশ এর ডিষ্ট্রিক্ট কো-অর্ডিনেটর আরাফাত উল মিল্লাত দিপুল, সোসাইটির সাবেক সভাপতি আবদুল ওহাব ভূঁইয়া রিয়াদ, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনসহ সোসাইটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রোগ্রাম চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন সোসাইটির সহ-সভাপতি সাহাব উদ্দিন ভূঁইয়া।



