ফেনী
শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৩৯
, ৪ঠা জিলহজ, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনীতে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার পাচ্ছেন পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনের পরিবার ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ,ক্লিনিক সিলগালা ফেনীর সেই যুবকের মিথ্যা মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী ফেনীতে ‘ডিবি’ সেজে অপহরণের চেষ্টা, আটক ৬ ইয়ুথ এইড সোসাইটির নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি ফারুক,সম্পাদক আরমান ফেনীতে ২ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ ফেনী জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক এমএ খালেক দাগনভূঞায় দুই ইটভাটার জরিমানা। ফেনী কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

বেসরকারি স্কুল-কলেজে চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স ৩৫ বছর

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীদের চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স হবে ৩৫ বছর। এই বিধান রেখে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।বৃহস্পতিবার এই নীতিমালা জারি করা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া ওই নীতিমালায় বলা হয়, এমপিও ভুক্তির জন্য প্রতিষ্ঠান বাছাইয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিবকে (মাধ্যমিক) আহ্বায়ক করে একটি কমিটি থাকবে। এই কমিটি নীতিমালা ও বাজেট বরাদ্দের আলোকে এমপিওভুক্তির জন্য প্রতিষ্ঠান বাছাই করে সরকারের কাছে সুপারিশ করবে। প্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য প্রতিষ্ঠানের প্রাপ্যতাসহ বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধার শর্ত জুড়ে দেওয়া হয়েছে। তবে এই নীতিমালা বাস্তবায়নের জন্য অর্থ মন্ত্রণালয় বেশ কয়েকটি শর্ত দিয়েছে। এই নীতিমালা অনুযায়ী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে জনবলের সংখ্যা বাড়ানো হয়েছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!