ফেনী
শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:১৪
, ২রা সফর, ১৪৪৮ হিজরি
শিরোনাম:
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ফেনীতে সড়ক অবরোধ ফুলগাজীতে চেক জালিয়াতির ঘটনায় তিন সরকারি কর্মচারী সাময়িক বরখাস্ত ফেনীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১ কোটি ৯ লাখ টাকার চেক হস্তান্তর ছাগলনাইয়ায় সাংবাদিক নিজামের উপর হামলা মামলায় গ্রেপ্তার ১ ফুলগাজীতে জালিয়াতি করে ৫১ লাখ টাকা আত্নসাত মামলায় ৩ সরকারি কর্মচারী গ্রেফতার দাগনভুইয়ায় জায়মা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট করায় যুবক আটক ফুলগাজীতে ঋণের টাকা পরিশোধ করার জন্য গৃহবধূকে খুন,যুবক আটক মানসিক চাপ কি হৃদরোগের কারণ হতে পারে? ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মাহমুদ দুলালের ইন্তেকাল আইসিটি আইনের ৫৭ ধারার মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী

সংখ্যার খেলায় মেতেছেন মেসি

 

ক্রিডা প্রতিবেদক-এইবারের বিপক্ষে মেসির পারফরম্যান্সে অভিভূত বার্সেলোনা কোচ আর্নেস্তো ভ্যালভার্দে। দলের সেরা খেলোয়াড়টিকে নিয়ে কী বলা উচিত, তা বুঝতে পারছিলেন না বার্সেলোনার এ কোচ। ম্যাচ শেষে তা স্বীকারও করে নেন ভ্যালভার্দে।

এইবার কিন্তু মেসির আগুনেই পুড়েছে। একাই ন্যূনতম ছয় গোল করতে পারতেন বার্সা ফরোয়ার্ড। শেষ পর্যন্ত তা না পারলেও চার গোল করেই পরিসংখ্যান ওলট-পালট করেছেন মেসি। আসুন দেখে নিই চলতি মৌসুমে মেসির পরিসংখ্যান—

১. ২০১১-১২ মৌসুমে লা লিগায় প্রথম পাঁচ ম্যাচে ৮ গোল করেছিলেন মেসি। লিগের প্রথম পাঁচ ম্যাচে এত দিন এটাই ছিল মেসির সর্বোচ্চ গোলের রেকর্ড। এইবারের বিপক্ষে চার গোলসহ চলতি মৌসুমে মেসির গোলসংখ্যা দাঁড়াল ৫ ম্যাচে ৯। অর্থাৎ, মেসি নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন।
২. লা লিগায় এ নিয়ে এক ম্যাচে চতুর্থবার ৪ গোল করলেন মেসি। লিগে এক ম্যাচে প্রথম ৪ গোলের দেখা পেয়েছিলেন ১৯ ফেব্রুয়ারি ২০১২ ভ্যালেন্সিয়ার বিপক্ষে। এর তিন মাস পর এসপানিয়লের বিপক্ষে আবারও দেখা পান ৪ গোলের। পরের বছর ৪ গোল করেন ওসাসুনার বিপক্ষে। চার বছর বিরতির পর এবার এইবারের বিপক্ষে ৪ গোল তুলে নিলেন মেসি।
৩. ২০০০ সালের ২৭ সেপ্টেম্বর ন্যু ক্যাম্পে প্রথম পা রেখেছিলেন মেসি। চার বছর পর ডাক পান বার্সার সিনিয়র দলে। মাঝের এ ১৩ বছরে ন্যু ক্যাম্প মাঠে মেসির গোলসংখ্যা দাঁড়াল ৩০১। বার্সার ঘরের মাঠে মেসির প্রথম গোল ১ মে, ২০০৫ আলবাখেটের জালে। ৪ হাজার ৫২৪ দিন পর ৩০০ গোলের মাইলফলক ছুঁলেন মেসি।
৪. ইংলিশ প্রিমিয়ার লিগে এ পর্যন্ত ৫ ম্যাচ করে খেলেছে মোট ২০টি দল। এর মধ্যে শুধু ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেড সমান ১৬টি করে গোল করেছে। বাকি ১৮টি দলের মধ্যে কেউই এ পাঁচ ম্যাচে ন্যূনতম ৯ গোলের বেশি করতে পারেনি। অর্থাৎ মেসি মৌসুমের এ পথ পর্যন্ত একাই প্রিমিয়ার লিগে ১৮টি দলের চেয়ে বেশি গোল করেছেন লিগে।
৫. মেসির ক্যারিয়ারে মোট হ্যাটট্রিকসংখ্যা দাঁড়াল ৪৩। এর মধ্যে বার্সার জার্সিতে করেছেন ৩৯ হ্যাটট্রিক, আর্জেন্টিনার জার্সিতে এসেছে বাকি ৪ হ্যাটট্রিক। বার্সায় মেসির ৩৯ হ্যাটট্রিকের মধ্যে ২৮টি লা লিগায়, ৭টি চ্যাম্পিয়নস লিগে, ৩টি কোপা ডেল রে এবং স্প্যানিশ সুপার কাপে ১টি হ্যাটট্রিক করেছেন মেসি। লা লিগায় হ্যাটট্রিকসংখ্যায় মেসি দ্বিতীয়। সর্বোচ্চ ৩২ হ্যাটট্রিক ক্রিস্টিয়ানো রোনালদোর।
৬. চলতি বছর ৪০ ম্যাচে এ নিয়ে ৪০ গোল করলেন মেসি। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে মেসির গোলসংখ্যা ৮ ম্যাচে ১২। এর মধ্যে রয়েছে দুটি হ্যাটট্রিক ও দুটি জোড়া গোল। এ ছাড়াও সতীর্থকে দিয়ে আরও এক গোল করিয়েছেন মেসি।
৭. এক বর্ষপঞ্জিতে এ নিয়ে সপ্তমবারের মতো বার্সার হয়ে ন্যূনতম ৪০ গোলের মাইলফলক ছুঁলেন মেসি। সালগুলো হলো ২০১০ (৫৮ গোল), ২০১১ (৫৫ গোল), ২০১২ (৭৯ গোল), ২০১৪ (৫০ গোল), ২০১৫ (৪৮ গোল), ২০১৬ (৫১ গোল), ২০১৭ (৪০ গোল)।
৮. স্প্যানিশ লা লিগায় ৪ ম্যাচে এ পর্যন্ত ৯ গোল করেছে রিয়াল মাদ্রিদ। অর্থাৎ মৌসুমের এ পথ পর্যন্ত মেসি একাই রিয়ালের সমান গোল করলেন!

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!