রোটার্যাক্ট ক্লাব অব ফেনী সেন্ট্রালের ২০১৯-২০ সনের নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ফেনী মডেল কলেজ মিলায়তনে রোটার্যাক্টর জিয়া উদ্দিনের পরিচালনায় কমিটিতে সাহাব উদ্দিন ভূঁইয়াকে সভাপতি, আরাফাত হোসেনকে সহ-সভাপতি, শাহাদাত তানভীর রায়হানকে সেক্রেটারী ও শরীফকে সহ- সেক্রেটারী নির্বাচিত করা হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারী ডিস্ট্রিক কো-অডিনেটর রো: পিপি জালাল উদ্দিন বাবলু। বিশেষ অতিথি ছিলেন রোটা: আবু যুবায়ের ভূঁইয়া, প্রেসিডেন্ট ইলেক্ট রোটা: ইঞ্জিনিয়ার চঞ্চল দে সরকার।
এ সময় সম্মেলনে পিপি রোটার্যাক্টর নজরুল ইসলাম, রোটার্যাক্টর আরাফাত উল মিল্লাত দিপুল, জোনাল রিপ্রেজেনটেটিভ এসআলম ভূঁইয়া অপু, রোটার্যাক্টর ক্লাব অব ফেনী সিটির প্রেসিডেন্ট রোটার্যাক্টর শহীদুল ইসলাম পাটোয়ারী, রোটার্যাক্ট ক্লাব অব ফেনী সরকারী কলেজের প্রেসিডেন্ট রোটার্যাক্টর রাসেল, রোটার্যাক্টর জিকু, রোটার্যাক্টর রাশেদসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।



