ফেনী
বৃহস্পতিবার, ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:৫৭
, ২২শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

সালাম নগরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

 

দাগনভূঞা প্রতিনিধি- ফেনীর দাগনভূঞার সালাম নগরে ভাষা আন্দোলনে শহীদ আবদুস সালামের বাড়িতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা প্রশাসন।

অনুষ্ঠানের শুরুতে শহীদ মিনারে সকাল ৯টায় জেলা প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এর পরপরই বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। তার পরেই শহীদ সালাম প্রাথমিক বিদ্যালয়ের ভবনের সম্প্রসারন কক্ষ উদ্বোধন করা হয়।

বুধবার সকালে জেলা প্রশাসক মনোজ কুমার রায়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক শামছুল হুদা।

28313159_401120497013964_626867510_n

বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সরকার, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবময় দেওয়ান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুবুল আলম মজুমদার, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দাগনভূঞা উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!