ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:৪২
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

২২ বছর পর ফেনীর রাজপথে লাভলুর শোডাউন

নীর রাজপথে দীর্ঘ ২২ বছর পর শোডাউন করেছে এফেনী জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের জাতীয় পরিষদের সাবেক সদস্য মাইদুল আলম চৌধুরী লাভলু। তিনি প্রায় তিন মাস কারাভোগের পর গত সোমবার ফেনী কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে বুধবার বিকালে শহরের মিজান ময়দান থেকে শোডাউন নিয়ে বঙ্গবন্ধুুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন। পরে মিছিল নিয়ে ট্রাংক রোডের দোয়েল চত্ত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন।সাবেক ছাত্রলীগ নেতা তানভীর হোসেন চৌধুরী আরমানের পরিচালনায় সমাবেশে বক্তব্যে তিনি আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিতব্য জেলা আওয়ামী লীগের সম্মেলন সফল করার জন্য উপস্থিত নেতাকর্মীদের প্রতি তিনি  আহবান জানান।

সমাবেশ শেষে তিনি পাগলা মিয়া(রঃ)এর মাজার জিয়ারত করেন। এসময় যুবলীগ-ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী তার সাথে ছিলেন।এর আগে গত ১৫ জুলাই ফেনী জেলা ও দায়রা জজ আবু হান্নানের আদালতে একটি হত্যা মামলা ও অপর একটি মামলায় আত্নসমর্পন করে জামিন আবেদন করেন মাইদুল আলম চৌধুরী লাভলু।

আদালত তার জামিন আবেদন করে তাকে কারাগারে প্রেরণ করে।প্রায় তিন মাস কারাভোগের পর উচ্চ আদালত থেকে জামিন লাভের পর গত সোমবার তিনি ফেনী কারাগার থেকে জামিনে মুক্তি পান। ১৯৯৭ সালে তৎকালীন আওয়ামীলীগ সরকারের আমলে একটি হত্যা মামলার আসামী হওয়ার পর তিনি কানাডায় পাড়ি জমান।বুধবার লাভলুর শোডাউনে সাবেক অনেক ত্যাগী নেতা কর্মীদের মাঠে দেখা গেছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!