ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৩৩
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

আইসিটি খাতে তিন বছরে ২০ লাখ কর্মসংস্থান-পলক

নিজস্ব প্রতিবেদক-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে আগামী তিন বছরে ২০ লাখ কর্মসংস্থান তৈরিতে সরকারের ‘সুনির্দিষ্ট লক্ষ্য’ রয়েছে বলে জানিয়েছেন আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।মঙ্গলবার নিউ ইয়র্কের ওয়ারথনে বিশ্ব অর্থনৈতিক ফোরাম আয়োজিত ‘ইমপেক্ট সামিটের’ প্যানেল আলোচনায় অংশ নিয়ে এ তথ্য জানান তিনি।

পলক বলেন, “সরকারি সেবার ৪০ শতাংশ আমরা ডিজিটাল উপায়ে দিচ্ছি। ২০২১ সালের মধ্যে ৯০ ভাগ সরকারি সেবা ডিজিটাল উপায়ে দিতে আমরা কাজ করে চলেছি।”

প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘রূপকল্প- ২০২১’ বাস্তবায়নে আইসিটি বিভাগ মানব সম্পদ উন্নয়ন, সবার জন্য ইন্টারনেট, ই-গভার্নেন্স প্রতিষ্ঠা ও শিল্পের উন্নয়নকে ‘মূল লক্ষ্য’ হিসেবে নির্ধারণ করেছে আইসিটি বিভাগ।

তিনি বলেন, “গত তিন বছরে সব সরকারি অফিসকে ইন্ট্রা-নেটওয়ার্ক এর আওতায় নিয়ে আসা হয়েছে। বর্তমানে ইনফো সরকার-৩ ও কানেকটেড বাংলাদেশ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে আমরা সারাদেশকে ইন্টারনেট সংযোগের আওতায় নিয়ে আসতে কাজ করছি।

“এ সকল কর্মকাণ্ড বাস্তবায়নে আমরা মোবাইল ফোন অপারেটর, এনটিটিএন ও আইএসপিসহ সবাইকে পিপিপি মডেলের আওতায় নিয়ে এসেছি।”

বর্তমানে ১০ লাখ বাংলাদেশি অনলাইনে কাজ করেন জানিয়ে পলক বলেন, অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রতিবেদন অনুসারে, অনলাইন কর্মীর সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ ।

সরকারের নানামুখী প্রকল্প ও কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে ২০২১ সালের মধ্যে শতভাগ মানুষকে ইন্টারনেট সংযোগের আওতায় নিয়ে আসা আইসিটি বিভাগের ‘অন্যতম এজেন্ডা’ বলে জানান তিনি।

জিডেকা হেরির সঞ্চালনায় অনুষ্ঠানে রুয়ান্ডার যুব ও আইসিটি মন্ত্রী জিন ফিলবার্ট সেজিমনা, পাকিস্থানের আইসিটি প্রতিমন্ত্রী আনুশা রহমান খান ও টার্কসেলের সিইও কান টার্জিগ্লু উপস্থিত ছিলেন।

আইসিটি খাতে ২০৩০ সালের মধ্যে ৫০ শতাংশ নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের উইমেন আইসিটি ফ্রন্ট্রিয়ার ইনিশিয়েটিভ (ওয়াইফাই) প্রকল্প চালু করায় প্রশংসা করেন জিডকো হেরি

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!