ফেনী
সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:২১
, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনীতে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার পাচ্ছেন পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনের পরিবার ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ,ক্লিনিক সিলগালা ফেনীর সেই যুবকের মিথ্যা মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী ফেনীতে ‘ডিবি’ সেজে অপহরণের চেষ্টা, আটক ৬ ইয়ুথ এইড সোসাইটির নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি ফারুক,সম্পাদক আরমান ফেনীতে ২ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ ফেনী জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক এমএ খালেক দাগনভূঞায় দুই ইটভাটার জরিমানা। ফেনী কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

একরাম হত্যা মামলার আসামি বিএনপি নেতা মিনার চৌধুরীর জামিনের স্থগিতাদেশ বহাল

নিজস্ব প্রতিবেদক-ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যা মামলার আসামি বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী ওরফে মিনার চৌধুরীকে দেওয়া হাইকোর্টের জামিন স্থগিত রেখেছেন আপিল বিভাগ। একইসঙ্গে চার মাসের মধ্যে মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

রবিবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতের মিনার চৌধুরীর পক্ষে ছিলেন আইনজীবী শরিফ উদ্দিন চাকলাদার।

গত ২২ অক্টোবর পাসপোর্ট বিচারিক আদালতে জমা রাখার শর্তে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ মিনার চৌধুরীকে ছয় মাসের জামিন দেন।

হাইকোর্টের জামিন আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের পর ২৫ অক্টোবর চেম্বার বিচারপতি সৈয়দ মাহবুব হোসেনের আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করেন।

গত বছরের ২৪ নভেম্বর হাইকোর্ট এ মামলায় মিনার চৌধুরীকে ছয় মাসের জামিন দিলে ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ১৯ মার্চ মিনার চৌধুরীর জামিন বাতিল করে দেয় আপিল বিভাগ। একইসঙ্গে ছয় মাসের মধ্যে মামলার বিচারকাজ শেষ করার নির্দেশ দেয়া হয়।

২০১৪ সালে ২০ মে ফেনী শহরের একাডেমি এলাকায় সন্ত্রাসীরা প্রকাশ্যে গুলি করে, পুড়িয়ে একরামকে হত্যা করে। এ ঘটনায় তার ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে বিএনপি নেতা মিনার চৌধুরীকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা ৩০-৩৫ জনের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা করেন।

মামলার পর ওই বছরের ২৭ মে গোয়েন্দা পুলিশ ঢাকা থেকে মিনারকে গ্রেপ্তার করে। মাঝে একবার তিনি জামিনে কারাগার থেকে মুক্তিও পান। তবে অভিযোগপত্র দেওয়ার পর নির্দেশনা মেনে আদালতে হাজির না হওয়ার তাকে আবারও গ্রেপ্তার করা হয়। অভিযোগ গঠনের মধ্য দিয়ে গত বছরের ১৫ মার্চ এ মামলার ৫৬ আসামির বিচার শুরু করে ফেনীর আদালত।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!