ফেনী
সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৪৮
, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

জানাজায় লাখো মানুষের ঢল, চিরনিদ্রায় শায়িত মহিউদ্দিন চৌধুরী

 
নিজস্ব প্রতিবেদক-লালদীঘি ময়দানে শুক্রবার বিকেলে এ বি এম মহিউদ্দিন চৌধুরীর জানাজায় লাখো মানুষের ঢল নামে। এ সময় আশপাশের সড়ক বিশেষ করে আন্দরকিল্লাহ থেকে জেল সড়ক, কেসি দে সড়ক, কোতোয়ালি মোড় পর্যন্ত ছিল মানুষ আর মানুষ। জানাজা শেষে চশমাহিলের পারিবারিক কবরস্থানে মহিউদ্দিন চৌধুরীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

1689d6d167c2f52051b15fbb0457ae89-5a33d7fcd64c3.gif

জাতি-ধর্ম-দলমত নির্বিশেষে বিভিন্ন পেশার মানুষ মহিউদ্দিন চৌধুরীকে শেষ শ্রদ্ধা জানাতে লালাদীঘি ময়দানে হাজির হন। ওই ময়দানসহ আশপাশের সড়কে ছিল মানুষ আর মানুষ। বিকেল ৩টা ৪০ মিনিটে মরদেহবাহী গাড়িটি লালদীঘি ময়দানে পৌঁছায়। এর আগে বিকেল তিনটায় দারুল ফজল মার্কেটে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে গাড়িটি কিছুক্ষণ দাঁড় করানো হয়। জানাজাস্থলে লাল-সবুজ পতাকায় মোড়ানো মহিউদ্দিন চৌধুরীর মরদেহ গাড়ি থেকে নামানোর পর একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশের একটি দল গার্ড অব অনার প্রদান করে। এরপর বিকেল সোয়া ৪টায় জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, সাংসদ হাছান মাহমুদ, আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সাংসদ আবুল হাসানাত আবদুল্লাহ, সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী, যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার, নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন প্রমুখ অংশ নেন।

পরে চশমাহিলের পারিবারিক কবরস্থানে মহিউদ্দিন চৌধুরীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে নগরের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!