ফেনী
মঙ্গলবার, ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:৫১
, ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনীতে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার পাচ্ছেন পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনের পরিবার ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ,ক্লিনিক সিলগালা ফেনীর সেই যুবকের মিথ্যা মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী ফেনীতে ‘ডিবি’ সেজে অপহরণের চেষ্টা, আটক ৬ ইয়ুথ এইড সোসাইটির নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি ফারুক,সম্পাদক আরমান ফেনীতে ২ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ ফেনী জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক এমএ খালেক দাগনভূঞায় দুই ইটভাটার জরিমানা। ফেনী কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ফুলগাজী উপজেলা জামায়াতের আমিরসহ ৩ জন গ্রেফতার

 

 

স্টাফ রিপোর্টার-ফুলগাজী উপজেলা জামায়াতের আমির আবুল হোসেন মিয়াজিসহ ৩ জনকে গ্রেফতার করেছেন ফুলগাজী থানার পুলিশ।মঙ্গলবার ভোরে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের উত্তর আনন্দপুর কুতুব পুর জামিয়া কোরানিয়া মাদ্রাসা ও এতিম খানার পিছন থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

ফুলগাজী থানার পুলিশের উপ পরিদর্শক  আলমগীর হোসেন জানান, নাশকতা সৃষ্টির জন্য জামায়াত শিবিরের নেতাকর্মীরা ভোর বেলা মাদ্রাসার পিছনে রেললাইনের উপর জমায়াত হয়েছিল।পুলিশের উপস্থিত টের পেয়ে তারা পুলিশকে লক্ষ্যে করে ককটেল নিক্ষেপ করে।এতে পুলিশ ১৮ রাউন্ড শর্ট গানের গুলি ছোঁড়ে। এতে পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) মন্জুরুল আলম,কনস্টেবল নুরুজ্জামান আহত হয়।

এসময় উপজেলা জামায়াতের আমির আবুল হোসেন মিয়াজি (৪২) মনিরুল ইসলাম (৫০) ও উপজেলার আমজাদ হাট ইউনিয়নের শাহ আলম (৪০) কে গ্রেফতার করে পুলিশ ।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম মুর্শেদ উপজেলা জামায়াতের আমিরসহ ৩ জনকে গ্রেফতার বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, পুলিশ তাদের নিকট থেকে ২০ টি ককটেল উদ্ধার করে। আসামিদের বিরুদ্ধে বিস্পোরকদ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের  করেছে। আসামিদের আদালত মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!