ফেনী
শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:৩৫
, ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনীতে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার পাচ্ছেন পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনের পরিবার ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ,ক্লিনিক সিলগালা ফেনীর সেই যুবকের মিথ্যা মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী ফেনীতে ‘ডিবি’ সেজে অপহরণের চেষ্টা, আটক ৬ ইয়ুথ এইড সোসাইটির নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি ফারুক,সম্পাদক আরমান ফেনীতে ২ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ ফেনী জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক এমএ খালেক দাগনভূঞায় দুই ইটভাটার জরিমানা। ফেনী কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ফেনীতে ‘কালের কন্ঠে’র প্রতিষ্ঠাবার্ষিকীতে ৬ গুনী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা

 
শহর প্রতিনিধি-ফেনীতে ‘দৈনিক কালের কন্ঠে’র অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।এতে ৬ গুনী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়।সম্মাননা প্রাপ্তরা হলেন ‘আজীবন সম্মাননা’ নুরুল করিম মজুমদার, সম্পাদক, সাপ্তাহিক হকার্স, ‘সাংবাদিকতা’ আবু তাহের, নিজস্ব প্রতিবেদক ‘প্রথম আলো’, ‘সমাজসেবা’য় ডা. সাহেদুল ইসলাম কাওসার, সভাপতি আনোয়ার-সাজেদা হেলথ কেয়ার ক্লিনিক, ‘শিক্ষা’য় ইস্তেয়ারা খানম, প্রধান শিক্ষক, আতাতুর্ক মডেল প্রাইমারি স্কুল, দাগনভূঞা, ‘সেরা সাংস্কৃতিক সংগঠন’- ফেনীর ঢোল, লোকজ ও আঞ্চলিক গানের চর্চা কেন্দ্র- ও ‘ক্রীড়া’য় রিয়াজ উদ্দিন রবিন, জেলা কোচ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বুধবার দুপুরে জেলা পরিষদের ড. সেলিম আল দীন মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে থেকে সম্মাননা স্মারক তুলে দেন জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহাম্মদ চৌধুরি।

সাপ্তাহিক হকার্স সম্পাদক নুরুল করিম মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নুরুল আবসার ভুঁইয়া, ‘প্রথম আলো’র নিজস্ব প্রতিবেদক আবু তাহের, ফেনী প্রেসক্লাবের সভাপতি আবু তাহের ভুঁইয়া ও ফেনী পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম পাটোয়ারি। বক্তব্য রাখেন ‘ফেনীর ঢোল’ এর প্রধান সমন্বয়কারি ও সময় টিভির ফেনী ব্যুরো প্রধান বক্তেয়ার ইসলাম মুননা, ফেনী পৌরসভার মহিলা কাউন্সিলর মঞ্জু রানী দেবী, সম্মিলিত সাংস্কৃতিক জোট ফেনী শাখার সাধারণ সম্পাদক সমর দেবনাথ, পূবালী সাংস্কৃতিক কেন্দ্রের প্রধান সমন্বয়কারি সমরজিৎ দাস টুটুল।

সঞ্চালনা করেন ‘কালের কন্ঠে’র জেলা প্রতিনিধি আসাদুজ্জামান দারা। সম্মাননা স্মারক প্রদান করা হয় ওয়েলম্যাক্স এর সৌজন্যে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!