ফেনী
সোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:৩৯
, ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনীতে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার পাচ্ছেন পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনের পরিবার ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ,ক্লিনিক সিলগালা ফেনীর সেই যুবকের মিথ্যা মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী ফেনীতে ‘ডিবি’ সেজে অপহরণের চেষ্টা, আটক ৬ ইয়ুথ এইড সোসাইটির নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি ফারুক,সম্পাদক আরমান ফেনীতে ২ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ ফেনী জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক এমএ খালেক দাগনভূঞায় দুই ইটভাটার জরিমানা। ফেনী কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ফেনীতে পিএসসি-জেএসসি পরীক্ষায় স্টার লাইন স্প্রাউট ইন্টাঃ স্কুলের সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত

 

কথা ডেস্ক-ফেনীতে পিএসসি ও জেএসসি পরীক্ষায় সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে  স্টার লাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল স্কুল। শনিবার  প্রকাশিত ফলাফলে এ প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাশ করেছে। পিএসসিতে জিপিএ ৫ পেয়েছে ৫ শিক্ষার্থী।

সূত্র জানায়, এবারের প্রাথমিক সমাপনী পরীক্ষায় এ শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২২ শিক্ষার্থী অংশ নিয়ে ২১জন পাশ করেছে। এর মধ্যে ৫ জন শিক্ষার্থী জিপিএ-৫, ১২ জন শিক্ষার্থী এ গ্রেড অর্জন করে। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা হল, ওয়াসেক সামিন ইসফার, মোহাম্মদ তাহমিদুজ্জামান, ফারহান আলম খান, আরশাদুর রহমান ও ঈশানা রহিম (ইরিন)।

অন্যদিকে জেএসসিতে ৮ শিক্ষার্থীর মধ্যে সবাই পাশ করেছে। এর মধ্যে ৫জন শিক্ষার্থী গ্রেড পয়েন্ট এ ও বাকী ৩ জন গ্রেড পয়েন্ট বি অর্জন করে। গতবার জেএসসি (জুনিয়র স্কুল সার্টিফিকেট) পরীক্ষার ফলাফলেও ঈর্ষনীয় সাফল্য অর্জন করেছিল ইংলিশ মিডিয়াম ক্যারিকুলামে পরিচালিহ ‘স্টার লাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল স্কুল’। গতবার প্রতিষ্ঠান থেকে ৮ জন অংশগ্রহন করে ৭ জনই জিপিএ ৫ অর্জন করে। বাকি একজন জিপিএ ৪ পায়।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর সন্তোষ রঞ্জন নাথ বলেন, প্রতিষ্ঠানের পরিচালক, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ সকলের আন্তরিক প্রচেষ্টায় এ ফলাফল অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও সাফল্যের এ ধারাবাহিকতা ধরে রাখার ব্যাপারে আশাবাদী তিনি

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!