ফেনী
বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৩০
, ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি মালদ্বীপে জার্সি উন্মোচনের মধ্যদিয়ে নতুন বছরকে বরণ করে নিলেন ইউনাইটেড ফেনী ফুটবল ক্লাবের সদস্যরা ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারে সেই নিশ্চয়তা দিতে সবার সহযোগিতা চাই আমরা জনগনের বিজয়ের জন্য কাজ করছি সশস্ত্র বাহিনী দিবস আজ গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ: সিইসি জয় বাংলা গানের সঙ্গে টিকটক ভিডিও বানিয়ে পোস্ট, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মী গ্রেফতার শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাঁনের মৃত্যুদণ্ড সোনাগাজীতে টমটম চালকের গলা কাটা লাশ উদ্ধার হাসিনার রায় ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

ফেনীতে প্রতিক পেয়ে ভোটের মাঝে ২৩ প্রার্থী

শহর প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ফেনীতে আওয়ামীলীগ-বিএনপিসহ বিভিন্ন দলের ২৩ প্রার্থীকে প্রতিক বরাদ্ব দিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান। সোমবার সকালে রিটার্নিং কর্মকর্তার সম্মেলন কক্ষে প্রার্থীদের প্রতীক বরাদ্ব
দেন তিনি।এসময় প্রার্থী ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

FB_IMG_1544475182625

সূত্র জানায়, ফেনী-১ আসনে (ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম উপজেলা) মহাজোট প্রার্থী জাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিরিন আক্তার (নৌকা),ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি রফিকুল আলম মজনু (ধানের শীষ), জেলা আওয়ামীলীগের সদস্য ও শেখ আবদুল্লাহ (আপেল),খেলাফত আন্দোলনের আনোয়ার উল্যাহ ভূঞা (বটগাছ), জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থী এটিএম গোলাম মাওলা চৌধুরী (সূর্য), বিএনএফ শাহরিয়ার ইকবাল (টেলিভিশন), ইসলামী আন্দোলনের কাজী গোলাম কিবরিয়া (হাতপাখা), ইসলামী ফ্রন্ট’র কাজী মাওলানা নুরুল আলম (মোমবাতি) ও এনডিএমরের তারেকুল ইসলাম (হারিকেন) প্রতীক পেয়েছেন।

FB_IMG_1544475191615

ফেনী-২ (সদর) আসনে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও দলীয় প্রার্থী নিজাম উদ্দিন হাজারী (নৌকা), খালেদা জিয়ার উপদেষ্টা জয়নাল আবেদীন ভিপি (ধানের শীষ), ইসলামী আন্দোলনের প্রার্থী নুরুল করিম বেলালী (হাতপাখা), জাকের পার্টির নজরুল ইসলাম (গোলাপফুল), স্বতন্ত্র প্রার্থী জসিম উদ্দিন (কোদাল) প্রতীক পেয়েছেন।

এছাড়া ফেনী-৩ আসনে (সোনাগাজী-দাগনভূঞা উপজেলা) আসনে মহাজোট ও জাপা মনোনীত প্রার্থী লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী (লাঙ্গল), দাগনভূঞা উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেন (ধানের শীষ), কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবুল বাশার (আপেল) ও তার ছেলে স্বতন্ত্র প্রার্থী ইসতিয়াক আহমেদ সৈকত (নোঙ্গর), বাসদ প্রার্থী হারাধন চক্রবর্তী (মই), বিএনএফ শাহরিয়ার ইকবাল (টেলিভিশন), ইসলামী আন্দোলন প্রার্থী আবদুর রাজ্জাক (হাতপাখা), গোলাম হোসেন (বাঘ) ও মাঈন উদ্দিন (চেয়ার) প্রতীকে নির্বাচনে অংশ নিবেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!