ফেনী
রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:২৭
, ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনীতে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার পাচ্ছেন পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনের পরিবার ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ,ক্লিনিক সিলগালা ফেনীর সেই যুবকের মিথ্যা মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী ফেনীতে ‘ডিবি’ সেজে অপহরণের চেষ্টা, আটক ৬ ইয়ুথ এইড সোসাইটির নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি ফারুক,সম্পাদক আরমান ফেনীতে ২ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ ফেনী জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক এমএ খালেক দাগনভূঞায় দুই ইটভাটার জরিমানা। ফেনী কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ফেনী রিপোর্টার্স ইউনিটির কার্যকরী কমিটির দায়িত্ব গ্রহন

 

 
সংবাদ বিজ্ঞপ্তি-ফেনী রিপোর্টার্স ইউনিটির ২০১৮ সালের নব-নির্বাচিত কমিটির নিকট দায়িত্বভার হস্তান্তর করা হয়েছে। রবিবার রাতে ইউনিটির কার্যালয়ে নব-নির্বাচিত কমিটির সভাপতি একাত্তর টেলিভিশনের ফেনী প্রতিনিধি জহিরুল হক মিলু ও সাধারণ সম্পাদক চ্যানেল নাইনের জেলা প্রতিনিধি জহিরুল হক মিলনের নিকট আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার হস্তান্তর করেন বিদায়ী সভাপতি সমকালের স্টাফ রিপোর্টার শাহজালাল রতন ও সাধারণ সম্পাদক এটিএন বাংলা জেলা প্রতিনিধি হাবিবুর রহমান খান।

এসময় উপস্থিত ছিলেন ইউনিটির সাবেক সভাপতি ওসমান হারুন মাহমুদ দুলাল, শাহাদাত হোসেন, সাবেক সাধারণ সম্পাদক যতন মজুমদার, শুকদেব নাথ তপন, সহ সম্পাদক মাইন উদ্দিন, কোষাধ্যক্ষ আলী হায়দার মানিক, প্রচার সম্পাদক ওমর ফারুক, দপ্তর সম্পাদক দিদারুল আলম, ক্রিড়া সম্পাদক নুর উল্যাহ কায়সার, কার্যকরী সদস্য ইসমাইল হোসেন সিরাজী,সদস্য আরিফুল আমিন রিজভী, জাফর সেলিম, এমএ জাফর, মাঈন উদ্দিন পাটোয়ারী প্রমুখ। এর আগে ফেনী রিপোর্টার্স ইউনিটির বার্ষিক সাধারণ সভা ইউনিটির সভাপতি শাহজালাল রতনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

দায়িত্ব হস্তান্তর শেষে এক প্রীতিভোজের আয়োজন করা হয়। নবনির্বাচিত কমিটির সভাপতি জহিরুল হক মিলু ও সাধারণ সম্পাদক জহিরুল হক মিলন আগামী দিনগুলোতে সাংবাদিকদের ঐক্য ও পেশার মান সমুন্নত রাখতে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন এবং তারা সকলের সহযোগিতা কামনা করেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!