ফেনী
শনিবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:২৯
, ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি মালদ্বীপে জার্সি উন্মোচনের মধ্যদিয়ে নতুন বছরকে বরণ করে নিলেন ইউনাইটেড ফেনী ফুটবল ক্লাবের সদস্যরা ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারে সেই নিশ্চয়তা দিতে সবার সহযোগিতা চাই আমরা জনগনের বিজয়ের জন্য কাজ করছি সশস্ত্র বাহিনী দিবস আজ গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ: সিইসি জয় বাংলা গানের সঙ্গে টিকটক ভিডিও বানিয়ে পোস্ট, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মী গ্রেফতার শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাঁনের মৃত্যুদণ্ড সোনাগাজীতে টমটম চালকের গলা কাটা লাশ উদ্ধার হাসিনার রায় ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

সোনাগাজীতে ডাকাতিকালে মাদ্রাসাছাত্রী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

সোনাগাজী উপজেলার বিষ্ণুপুর এলাকায় ডাকাতিকালে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় ও চান্দলা এলাকায় তিন বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অপরাধে মো. কামরুল ইসলাম (২২) নামে এক যুবকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার রাতে ফুলগাজী সদর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।কামরুল উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের বিষ্ণুপুর এলাকার মো. শাহীনের ছেলে।

সুত্র জানায়, তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফুলগাজী সদর এলাকা থেকে কামরুলকে গ্রেপ্তার করা হয়।সোনাগাজী  উপজেলার বিষ্ণুপুরে ডাকাতিকালে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণসহ চান্দলা এলাকায় তিন বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার তিনজনের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তীমূলক জবানবন্দিতে তাঁর নাম ওঠে আসে।ঘটনার পর থেকে কামরুল পলাতক ছিল।পুলিশী জিজ্ঞাসাবাদে কামরুল কিশোরী ধর্ষণ ও তিন বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে।তার বিরুদ্ধে এর আগেও থানায় ডাকাতির অভিযোগে একাধিক মামলা রয়েছে। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম।

 

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!