ফেনী
শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৫৪
, ৩রা সফর, ১৪৪৮ হিজরি
শিরোনাম:
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ফেনীতে সড়ক অবরোধ ফুলগাজীতে চেক জালিয়াতির ঘটনায় তিন সরকারি কর্মচারী সাময়িক বরখাস্ত ফেনীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১ কোটি ৯ লাখ টাকার চেক হস্তান্তর ছাগলনাইয়ায় সাংবাদিক নিজামের উপর হামলা মামলায় গ্রেপ্তার ১ ফুলগাজীতে জালিয়াতি করে ৫১ লাখ টাকা আত্নসাত মামলায় ৩ সরকারি কর্মচারী গ্রেফতার দাগনভুইয়ায় জায়মা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট করায় যুবক আটক ফুলগাজীতে ঋণের টাকা পরিশোধ করার জন্য গৃহবধূকে খুন,যুবক আটক মানসিক চাপ কি হৃদরোগের কারণ হতে পারে? ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মাহমুদ দুলালের ইন্তেকাল আইসিটি আইনের ৫৭ ধারার মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী

রামপুরে প্রিমিয়ার পাবলিক স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণ

 শহর প্রতিনিধি-ফেনী শহরের রামপুরে অবস্থিত প্রিমিয়ার পাবলিক স্কুল ক্যাম্পাসে শনিবার সকালে বার্ষিক পুরস্কার বিতরণ ও সমাপনী পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এতে অতিথি ছিলেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও ১৬ নং ওয়ার্ডের জহুর হোসেন চৌধুরী সড়কের পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মো: শাহ আলম বাবুল ভূঞা।

আতিক উল্যাহ শিবলুর সভাপতিত্বে ও উদ্যোক্তা পরিচালক মুহাম্মদ কামরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক মহিলা কাউন্সিলর জয়নব বানু, স্কুলের পরিচালক মো: আব্দুল লতিফ ও এম এ জাফর।

অভিভাকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ফারুক আহমেদ, ইকবাল হোসেন পলাশ ও রেহানা আজাদ প্রমুখ। অনুষ্ঠান শেষে সমাপনী পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও ১২টি ইভেন্টে ৭০টি পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

মিলাদ ও দোয়া পরিচালনা করেন সহকারি শিক্ষক মো: নুরুল আফছার। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন স্কুল পরিচালনা পরিষদের সদস্য রোমানা আক্তার, সহকারি শিক্ষিকা আয়েশা আক্তার, সহকারি শিক্ষক নুর মোহাম্মদ রেদওয়ান, সহকারি শিক্ষিকা শারমিন আক্তার আইরিন, সহকারি শিক্ষিকা রাবেয়া আক্তার ও সহকারি শিক্ষিকা ফারজানা আক্তার মুক্তা

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!