ফেনী
বৃহস্পতিবার, ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:২৯
, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

সোনাগাজী ও ফুলগাজীর দুইটি ওয়ার্ডে কাল উপ-নির্বাচন

 

 

 

কথা ডেস্ক-ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ২নং ওয়ার্ড ও ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে সদস্য পদে উপ-নির্বাচনে কাল বৃহস্পতিবার ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।

সূত্র জানায়, সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়নের নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহনের লক্ষ্যে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার কথা রয়েছে। মঙ্গলবার দুপুরে আমিরাবাদ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন আমিরাবাদ ইউপি চেয়ারম্যান জহিরুল আলম। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিনহাজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সোনাগাজী মডেল থানার ওসি মো. হুমায়ূন কবির, উপজেলা নির্বাচন কর্মকর্তা মাইনুল হক।এসময় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী মো. মফিজুর রহমান, আবদুর রাজ্জাক, গোলাম মাওলা, ইসমাইল হোসেন, নূর ইসলাম ও আজগর হোসেন একই মঞ্চে দাঁড়িয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে দাবি জানান। প্রার্থী ও এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে প্রশাসনের কর্মকর্তারাও শতভাগ সুষ্ঠু নির্বাচনের আশ্বাস প্রদান করেন।
প্রসঙ্গত; গতকয়েক মাস পূর্বে সড়ক দূর্ঘটনায় আমিরাবাদ ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য এনামুল হক মারা যাওয়ার পর ওয়ার্ডের পদটি শূন্য হয়ে যায়।

অপরদিকে ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাধারণ আসনের শুন্য পদে নির্বাচনে সাবেক ইউপি সদস্য সঞ্জয় কুমার মজুমদার (ফুটবল), এনামুল হক (টিউবয়েল), সফিকুর রহমান (মোরগ) প্রতীকে প্রতিদ্বন্ধীতা করছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মোছাম্মৎ সাহেদা আক্তার জানান, দরবারপুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সাধারণ আসনের শুন্য পদে উপ-নির্বাচন অবাধ ও সুষ্ঠভাবে হবে। নির্বিঘ্নে ভোটাররা যাতে ভোটের অধিকার প্রয়োগ করতে পারেন সেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচনে পুরুষ ভোটার ৮ শত ৬০ জন এবং নারী ভোটার ৮শত ৮৪ জন ভোটাধিকার প্রয়োগ করবেন।
২০১৬ সালের ৩১ অক্টোবর অনুষ্ঠিত দরবারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪নং ওয়ার্ডের সাধারণ আসনে মোহাম্মদ আলী হোসেন সদস্য নির্বাচিত হন। চলতি বছর তিনি সরকারি চাকুরিতে যোগদান করলে কমিশন গত ৬ আগস্ট আসনটি শুন্য ঘোষনা করেন

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!