ফেনী
শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৩১
, ৪ঠা জিলহজ, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনীতে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার পাচ্ছেন পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনের পরিবার ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ,ক্লিনিক সিলগালা ফেনীর সেই যুবকের মিথ্যা মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী ফেনীতে ‘ডিবি’ সেজে অপহরণের চেষ্টা, আটক ৬ ইয়ুথ এইড সোসাইটির নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি ফারুক,সম্পাদক আরমান ফেনীতে ২ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ ফেনী জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক এমএ খালেক দাগনভূঞায় দুই ইটভাটার জরিমানা। ফেনী কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

তিন শতাধিক সুবিধাবঞ্চিত পথশিশুদের মুখে হাসি ফুটালো ফেনী কম্পিউটার ইন্সটিটিউট পরিবার

বিগত দুই বছরের ন্যায় এবারও ফেনী কম্পিউটার ইন্সটিটিউটের প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীদের উদ্যোগে ফেনীর সুবিধা বঞ্চিত পথশিশুরা পেলো ঈদের নতুন পোষাক।কর্মসূচীর প্রথম ধাপে গত ০২ই জুন ফেনী রেলওয়ে স্টেশনের সুবিধাবঞ্চিত ৬০টি পথশিশুর মাঝে ঈদের নতুন জামা বিতরন করা হয়।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন ফেনী কম্পিউটার ইন্সটিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ রাকিবুল্লাহ।একই দিনে অত্র ইন্সটিটিউটের বর্তমান ছাত্র-ছাত্রীদের সহযোগিতায় ফেনীর বিরঞ্চি এলাকার ১ শ জন সুবিধাবঞ্চিত শিশুর মাঝে দ্বিতীয় দফায় ঈদ বস্ত্র বিতরণ করা হয়।
গত ০৩ই জুন ফেনীর বেদে পল্লীর প্রায় ১শ ৭০ জনেরও বেশি সুবিধাবঞ্চিত পথশিশুর মাঝে ঈদ বস্ত্র বিতরণ সম্পন্ন হয়।ইন্সটিটিউটের প্রাক্তন ১ম ব্যাচের ছাত্র ও বর্তমান ইন্সট্রাকটর হেলাল উদ্দীনের উপস্থিতিতে ৪র্থ ব্যাচ এর প্রাক্তন ছাত্র ইমরান মাসুদ, প্রভাষক, সি এস ই বিভাগ, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সহায় সংঠন এর মনজিলা মিমির সার্বিক সহযোগীতায় এবং ইন্সটিটিউটের প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীদের তত্ত্বাবধানে ঈদ বস্ত্র বিতরণ কর্মসূচি ২০১৯ এর সকল পর্ব সুষ্ঠভাবে সম্পন্ন হয়। শহরের সুবিধাবঞ্চিত পথশিশুদের নিয়ে এমন উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীরা।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!