ফেনী
শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৪৮
, ৪ঠা জিলহজ, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনীতে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার পাচ্ছেন পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনের পরিবার ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ,ক্লিনিক সিলগালা ফেনীর সেই যুবকের মিথ্যা মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী ফেনীতে ‘ডিবি’ সেজে অপহরণের চেষ্টা, আটক ৬ ইয়ুথ এইড সোসাইটির নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি ফারুক,সম্পাদক আরমান ফেনীতে ২ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ ফেনী জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক এমএ খালেক দাগনভূঞায় দুই ইটভাটার জরিমানা। ফেনী কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

উচ্চ শিক্ষায় প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেল ফেনীর কৃতি সন্তান

নাজিম সরকার- প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেয়েছেন ফেনীর কৃতি সন্তান ও ঢাকা প্রকৌশল-প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের মেধাবী ছাত্র মর্তুজা হোসেন। ২০১৬ সালে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ফলাফলধারী প্রত্যেক অনুষদের প্রথমস্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রী এ স্বর্ণপদক তুলে দেন।

সম্প্রতি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) উদ্যোগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হল মিলনায়তনে দেশের ২ শ ৬৫ জন মেধাবী শিক্ষার্থীকে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রদান করা হয়।

এদের মধ্যে ফেনীর কৃতি সন্তান মর্তুজা হোসেন শেখ হাসিনার কাছ থেকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন প্রদত্ত ‘‘প্রধানমন্ত্রী স্বর্নপদক” গ্রহন করেছেন।

সে ২০১৬ সালে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিকস ইঞ্জিনিয়ারিং অনুষদে অনার্সে প্রথম বিভাগে প্রথম স্থান অর্জন করায় এ পদক লাভ করে। ফেনী পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে ২০১১ সালে ফেনী কম্পিউটার ইন্সটিটিউট হতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সম্পন্ন করেন। পরিবারের সকল সদস্য বিশেষ করে বড় ভাই মাসুদ হোসেন ও ছোট ভাই মোজাম্মেল হোসেনের প্রতি নিজের এই সাফল্যকে উৎসর্গ করেছেন মর্তুজা। সে শহরের পূর্ব উকিল পাড়ার আলী হোসেন ও সালেহা বেগমের মেঝ ছেলে।

 

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!