ফেনী
বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:২৭
, ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনীতে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার পাচ্ছেন পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনের পরিবার ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ,ক্লিনিক সিলগালা ফেনীর সেই যুবকের মিথ্যা মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী ফেনীতে ‘ডিবি’ সেজে অপহরণের চেষ্টা, আটক ৬ ইয়ুথ এইড সোসাইটির নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি ফারুক,সম্পাদক আরমান ফেনীতে ২ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ ফেনী জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক এমএ খালেক দাগনভূঞায় দুই ইটভাটার জরিমানা। ফেনী কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

কেএমহাট ইঞ্জিনিয়ার্স ফোরামের ঈদ উৎসব

সদর প্রতিনিধি: ফেনী সদর উপজেলার ফরহাদ নগর কেএমহাট এলাকার ১শ ৩জন প্রকৌশলীর সমন্বয়ে গঠিত কেএমহাট ইঞ্জিনিয়ার্স ফোরামের ঈদ উৎসব ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।রবিবার কেএমহাট আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি ও কৃষি মন্ত্রনালয়ের প্রকৌশলী বেলাল হোসেন।

অনুষ্ঠানে ঈদের আনন্দ অনুভূতি প্রকাশ করেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের এজিএম হাসান মাহমুদ,প্রাণ আরএফএল গ্রুপের আহরন বিভাগের প্রধান শরিফুল ইসলাম চৌধুরী, বিশ্ববিখ্যাত এইচএন্ডএমের বাংলাদেশ অফিসের বিজনেস সাপোর্ট অফিসার আনোয়ার হোসেন এবং নোয়াখালী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের বিভাগীয় প্রধান ইঞ্জিনিয়ার মোঃ হাশেম।

এতে এলাকার কৃতিসন্তান ব্রিটেনের ক্রানফিল্ড বিশ্ববিদ্যালয়ের রিসার্চ ফেলো ডঃ জাহেদুল ইসলাম চৌধুরীকে গুণীজন সংবর্ধনা দেয়া হয়।

ইঞ্জিনিয়ার্স ফোরামের সাধারন সম্পাদক সাহরন হোসেন ইভানের সঞ্চালনায় ঈদ উৎসবে স্বাগত বক্তব্য দেন স্কুল অব ইঞ্জিনিয়ার্সের প্রতিষ্ঠাতা প্রকৌশলী নাজিম সরকার।অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল অনলাইন সংবাদপত্র ফেনীর কথা.কম।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!