ফেনী
সোমবার, ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৪২
, ২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনীতে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার পাচ্ছেন পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনের পরিবার ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ,ক্লিনিক সিলগালা ফেনীর সেই যুবকের মিথ্যা মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী ফেনীতে ‘ডিবি’ সেজে অপহরণের চেষ্টা, আটক ৬ ইয়ুথ এইড সোসাইটির নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি ফারুক,সম্পাদক আরমান ফেনীতে ২ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ ফেনী জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক এমএ খালেক দাগনভূঞায় দুই ইটভাটার জরিমানা। ফেনী কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

মাশরাফিরা পাচ্ছেন ২ কোটি টাকা

ক্রীড়া প্রতিবেদক-আবারও মাশরাফি বিন মুর্তজার হাতে শিরোপা। অধিনায়ক হিসেবে জিতলেন চারটি বিপিএল শিরোপা। মাশরাফির চারটি হলেও তাঁর দল রংপুর রাইডার্সের শ্রেষ্ঠত্ব এবারই প্রথম। ২০১৩ সালে বিপিএলের দ্বিতীয় মৌসুমে আত্মপ্রকাশের পর মালিকানা বদলেই রংপুরের ফ্র্যাঞ্চাইজিটির এই সাফল্য। শিরোপা জয়ের আনন্দ অনির্বচনীয়। তবে সেই আনন্দের সঙ্গে বিপুল অর্থযোগও হচ্ছে রংপুরের খেলোয়াড়দের। চ্যাম্পিয়ন হওয়ার জন্য প্রাইজমানি হিসেবে ২ কোটি টাকা পাচ্ছেন মাশরাফিরা।

ফ্র্যাঞ্চাইজি লিগ মানেই টাকার ঝনাঝনানি। দলের পেছনে মালিকপক্ষের বিনিয়োগও নেহাত কম নয়। সে তুলনায় লাভ কতটুকু, সে প্রশ্নটা থাকেই। তবে প্রাইজমানিটা রংপুরের ফ্র্যাঞ্চাইজির মুখে হাসি ফোটাচ্ছেই। শিরোপা জয়ের সন্তুষ্টিটা অন্য মাত্রারই। সেটি টাকার অঙ্কে রূপান্তর করাটা বেশ কঠিনই।
শিরোপা জয়ের আনন্দ, সঙ্গে ২ কোটি টাকার প্রাইজমানি—আনন্দের ষোলোকলা পূর্ণ হলো মাশরাফির রংপুরের।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!